সকাল ১১:২৬ ; মঙ্গলবার ; ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার

আত্মবিশ্বাসী নন ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি নিয়ে

Shongrami Bangla
৮:৫১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর গাজা যুদ্ধ নিয়ে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত রোববার থেকে শুরু হওয়া গাজা যুদ্ধবিরতি নিয়ে তিনি আত্মবিশ্বাসী নন।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। শপথ নেওয়ার মধ্য দিয়ে তিনি দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন।

দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প গতকাল হোয়াইট হাউসের ওভাল অফিসে গিয়ে বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এ সময় তিনি গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি নিয়ে কথা বলেন।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটা আমাদের যুদ্ধ নয়, এটা তাদের যুদ্ধ। তবে আমি আত্মবিশ্বাসী (যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে) নই।’

ট্রাম্প আরও বলেন, হামাস দুর্বল হয়ে গেছে। গাজা বড় ধরনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

নতুন এই মার্কিন প্রেসিডেন্টের আশা, পরিকল্পনা নিয়ে এগোলে গাজায় সুন্দর সুন্দর কাজ করা সম্ভব।

গাজা সম্পর্কে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘সমুদ্রের ধারে এটি একটি অসাধারণ জায়গায় এর অবস্থান… আপনারা জানেন, সেখানকার সবকিছুই ভালো।

১৫ মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী গাজা যুদ্ধ চলে। অনেক চেষ্টার পর অবশেষে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় গাজায় একটি তিন ধাপের যুদ্ধবিরতিতে সম্মত হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েল। ট্রাম্পের দায়িত্ব নেওয়ার আগের দিন রোববার এই যুদ্ধবিরতি কার্যকর হয়। দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প বলেন, তিনি এই যুদ্ধবিরতি নিয়ে তিনি আস্থাশীল নন।

ওভাল অফিসে বসে নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ট্রাম্প। এ সময় তাঁর কাছে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে তাঁর পূর্বপ্রতিশ্রুতির বিষয়ে জানতে চান সাংবাদিকেরা।

জবাবে ট্রাম্প বলেন, ভালো কথা। সবে তো আধা দিন গেল। তাঁর হাতে আরও আধা দিন সময় আছে। তিনি বিষয়টি দেখবেন।

ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারাভিযানকালে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে পারবেন।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি মনে করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সংঘাত বন্ধে একটি চুক্তি করতে চান।

প্রায় তিন বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। ট্রাম্প বলেন, অধিকাংশ মানুষের ধারণা, এক সপ্তাহের মধ্যে এই যুদ্ধ থামবে। তিনি মনে করেন, যুদ্ধ বন্ধের বিষয়ে জেলেনস্কির সদিচ্ছা আছে।

যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে চুক্তি না করায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, পুতিনের একটি চুক্তি করা উচিত। তিনি মনে করেন, চুক্তি না করে তিনি রাশিয়াকে ধ্বংস করছেন।

শপথ গ্রহণের পর গতকাল ক্যাপিটল ওয়ান এরিনায় সমবেত সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা অনেক ভালো ভালো ব্যাপার ঘটতে দেখতে যাচ্ছেন।’

ট্রাম্প বলেন, ‘আমরা কিছু যুদ্ধ থামাতে যাচ্ছি।’

ট্রাম্প ইঙ্গিত দেন, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন ও গাজা যুদ্ধ হতো না।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে