দুপুর ২:১৪ ; বৃহস্পতিবার ; ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা

ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার সব গায়েবি মামলা:আইন উপদেষ্টা

Shongrami Bangla
১:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ১৫ বছরে করা সব গায়েবি মামলা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান।

আইন উপদেষ্ট বলেন, ইতোমধ্যে ২৫ জেলায় দুই হাজার ৫০০ গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। বাকি জেলাগুলো থেকে গায়েবি মামলা চিহ্নিত করে প্রত্যাহার করা হবে।

রাজনৈতিক বড় কর্মসূচি ও নির্বাচনকে সামনে রেখে পুলিশ বাদী হয়ে করা মামলা, অস্ত্র আইনের মামলা, পুলিশের কাজে বাধা দেওয়ার মামলা ও সন্ত্রাস দমন আইনের মামলাগুলোকেই গায়েবি মামলা হিসেবে চিহ্নিত করা হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা।

৫ আগস্টের পর অনেক গায়েবি মামলা করা হয়েছে, এসব মামলা প্রত্যাহার করা হবে কি না, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের আগে গায়েবি মামলা করেছে পুলিশ। আর ৫ আগস্টের পরের মামলা গুলো করেছে জনগণ। এসব মামলায় আসামি গ্রেপ্তার করার আগে পরীক্ষা-নিরীক্ষা করার পর দোষী হলে গ্রেপ্তার করা নির্দেশ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে দায়ের করা মামলা দ্রুত শেষ করা হবে। এ জন্য দ্বিতীয় ট্রাইবুনাল গঠন করার কথাও জানান তিনি। আসিফ নজরুল বলেন, জুলাই গণহত্যাকারীদের বিচারে কোনো শৈথিল্য দেখানো হবে না।

শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে জোর দেওয়া হচ্ছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে চিঠি দেওয়া হয়েছে। যদি ভারত হাসিনাকে ফেরত না দেয়, প্রয়োজনে আমরা আন্তর্জাতিক মহলের সঙ্গে কথা বলবো, তাদের সহযোগিতা চাইবো।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে