রাত ৯:৩২ ; শুক্রবার ; ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে

পালিয়ে গেলো আসামি দুই পুলিশ কর্মকর্তাকে ছুরি মেরে

Shongrami Bangla
৪:২৪ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২১

রাজশাহীর চারঘাটে আসামিকে ধরতে গিয়ে মডেল থানার দুই পুলিশ কর্মকর্তা ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহতরা হলেন মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম ও ফরোয়ার হোসেন।

বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার থানাপাড়া গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি আলমগীর হোসেনের ছেলে ফারুককে (৩০) গ্রেফতার করতে যান তারা। নিজ বাসায় গ্রেফতার করার সময় আসামি ফারুক ছুরি মেরে দুই এএসআইকে আহত করে পালিয়ে যায়।

মডেল থানা সূত্রে জানা যায়, খবর পেয়ে চারঘাট মডেল থানার টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে এসে আহত দুই এএসআইকে উদ্ধার করে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

আহত এএসআই আশরাফুল বলেন, বিভিন্ন মামলার আসামি ফারুক নিজ বাসায় অবস্থান করছে-এমন সংবাদ পেয়ে তাকে গ্রেফতারের সময় পরিবারের সদস্যদের সহায়তায় ছুরি মেরে তাদের আঘাত করে পালিয়ে যায় ফারুক।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। তবে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে থানায় আরেকটি মামলা হবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে