; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

এনআইডি যাচাই সেবা স্থগিত করল ইসি চার মাসে সাত প্রতিষ্ঠানের

Shongrami Bangla
11:58 am, May 7, 2025

গত চার মাসে সরকারি-বেসরকারি সাতটি প্রতিষ্ঠানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই সেবা স্থগিত করল নির্বাচন কমিশন (ইসি)। সার্ভিস পার্টনারদের (যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান) লিংকে ত্রুটি থাকায় এমন সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

বুধবার (৭ মে) এমন তথ্য জানিয়েছেন ইসি এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর। তিনি বলেন, “কমিশনের দৃষ্টিভঙ্গি এরকম- এ ডেটা আপনাদের, আমাদের, সবার। আমরা সবাই নিরাপদ থাকব। নিরাপদ রাখার স্বার্থে যখন আমরা বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছি-এ দুটো জায়গা থেকে লিক হচ্ছে তখন আমরা সাময়িকভাবে এটা বন্ধ করে দিয়েছি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী।

তিনি বলেন, নাগরিকদের সংরক্ষিত এনআইডি তথ্য ফাঁস হওয়ার প্রমাণ পাওয়ায় একটি ব্যাংক ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যাচাই সেবা সাময়িক বন্ধ করা হয়েছে। এর আগে পাঁচটি প্রতিষ্ঠানের যাচাই সেবা বন্ধ করা হয়েছে।

গত ১০ ফেব্রুয়ারি ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন একই কারণে স্বাস্থ্য অধিদপ্তর, এমএফএস প্ল্যাটফর্ম, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর ও অর্থমন্ত্রণালয়ের আইবাস-এর সেবা স্থগিত করা হয়েছিল।

এনআইডি মহাপরিচালক বলেন, গতকাল মনিটরিংয়ে ধরা পড়ে দু’টি প্রতিষ্ঠান থেকে আমাদের ডেটা লিকের প্রমাণ পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে একটি প্রতিষ্ঠান আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। বলেছি- এটার ব্যাপারে আমাদের যে নিয়ম কানুন রয়েছে, প্রোটেকশন মেজারস নিতে বলি, সেগুলো নিশ্চিত করবেন। যারা জড়িত বলে আপনাদের কাছে প্রতীয়মান হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আমাদের কাছে আসবেন। পরবর্তীতে চুক্তি অনুযায়ী যা করার করা হবে। এটা চলমান প্রক্রিয়া। যে কোনো মূল্যে দেশের নাগরিকের তথ্য যা ইসিতে সংরক্ষিত তা রক্ষা করতে আমরা বদ্ধপরিকর।

জানা গেছে, নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডার থেকে সরকারি-বেসরকারি ১৮৬টি প্রতিষ্ঠান নাগরিকের তথ্য যাচাই সেবা গ্রহণ করে থাকে। এক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানকে পৃথক লিংকের মাধ্যমে এ সেবাটি দেওয়া হয়। সেবাগ্রহীতা প্রতিষ্ঠান নাগরিকের এনআইডি নম্বর দিলে কমিশন এনআইডিতে প্রদর্শিত তথ্যগুলো দিয়ে থাকে। তবে এভাবে আর ঢালাও তথ্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

 

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, জাতীয়, দেশজুড়ে, বরিশাল বিভাগ, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে