; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

হাতকড়াসহ মাদক কারবারি পলায়ন, আহত তিন পুলিশ আগৈলঝাড়ায়

Shongrami Bangla
11:50 am, May 19, 2025

আগৈলঝাড়ায় মাদকসহ আটক হওয়ার পর পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়েছে এক মাদক কারবারি।

এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছে। দুইজন পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলা পরিষদের উত্তর পাশে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

তবে শুক্রবার সকালে উপজেলার ছয়গ্রাম এলাকা থেকে তাকে পুনরায় আটক করা হয়।  আটকৃত হল, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের  ছিদ্দিক ফকিরের ছেলে রিয়াজ ফকির। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।

স্থানীয় ও আহত পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদের উত্তর পাশে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে অভিযান চালায় আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক মামুন হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল। এসময় ১৬ পিস ইয়াবাসহ রিয়াজ ফকিরকে আটক করে তারা।

পরে দুই হাতে হাতকড়াসহ  রিয়াজ ফকিরকে পুলিশ ভ্যানে তুলতে গেলে পুলিশের কনস্টেবল কামাল হোসেনের গোপনাঙ্গে লাথি ও কনস্টেবল সাইমুন আল সাকিবের বুকে ধাক্কা মেরে পালিয়ে যায় মাদক কারবারি রিয়াজ।

আসামিকে ধাওয়া করে ধরতে গিয়ে আহত হন এসআই মামুন হোসেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হাতকড়াসহ শুক্রবার সকাল ৬টায় উপজেলার ছয়গ্রাম এলাকা থেকে পলাতক রিয়াজকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযুক্ত রিয়াজ ফকিরের বাবা ছিদ্দিক ফকির জানায়, ছেলে রিয়াজ ফকির মাদকসেবন করে। বার বার বাঁধা দিয়েও তাকে এ পথ থেকে ফেরাতে পারেন নি।

আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি)  অলিউল ইসলাম সাংবাদিদের জানান, রিয়াজের বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে। সে চিহ্নিত মাদক চক্রের সদস্য। পুলিশের ওপরে হামলা ও মাদক উদ্ধারের ঘটনায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, লাইফস্টাইল, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে