কথা সাহিত্যিক
সাহিদা হোসাইন
সুখ তুমি কি
বড় জানতে ইচ্ছে করে।
রুনা লায়লার সেই বিখ্যাত গানটি মনে পড়ে গেল।আসলেইতো সুখ কি?এর সংগা বা ব্যখ্যা এক একজন একেক রকম উপস্থাপন করে।
সুখ সুখ করে কাটিয়েছ বেলা সুখতো দেয়নি ধরা,আসলে আমরা কি বোকা,সুখের খোঁজে বিশ্ব ঘুরেছো
পেয়েছো শুধুই ধোঁকা।
এভাবে কি সুখ খুঁজে পাওয়া যায়?
সুখ যে তোমার অতি নিকটেই
সেটা অনেকেরই জানা নাই।
ঘুমন্ত সত্তাকে জাগ্রত করো,
সুখ যে সেখানে বসে আছে
চুপটি করে ঘাপটি মেরে,
সুখ খুঁজে পাবো সেখানেই।
কোথাও যে নেই সুখ
কথাটা কি আদৌ সত্যি?
আমি বলবো মিথ্যে মিথ্যে,
আসল সুখ উপলব্ধি করো
বিত্ত বৈভব সুখ দিতে পারেনা
সুখ নিজের মনে।
টাকা পয়সার অভাব নেই
কিন্তু সুখ নেই তার মনে,
সত্যিকারের সুখ পেতে চাও?
খুঁজো হৃদয়ের কোঠরে।
কারো কাছে গিয়ে সুখ খুঁজোনা
সেখানে পাবে শুধুই যন্ত্রণা।
প্রাকৃতিক সৌন্দর্যে কাছে দাড়াও
বিলাসিতার গড্ডালিকায় গা ভাসিয়ে না দিয়ে
নিজেকে আবিষ্কার করো।
এতকিছুর পিছনে না ছুটে মনে মনে বলো,
“পাষাণ পৃথিবী যত দাও যন্ত্রণা মোরে,
আমি এরই মাঝে সুখ খুঁজে নেব”







