; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

দেশ-জাতির উন্নয়ন সম্ভব নয় ভালো মানুষ না হলে: সেনাপ্রধান

Shongrami Bangla
5:08 pm, July 19, 2025

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ভালো মানুষ না হলে দেশ ও জাতির কোনো উন্নয়ন সম্ভব নয়। এ জন্য প্রথম যে জিনিসটা হতে হবে তা হলো ভালো মানুষ।

নৈতিক শিক্ষা ও ভালো মানুষ হলেই দেশ উপকৃত হবে। একজন ভালো মানুষ তৈরিতে একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

শনিবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, শুধু ভালো প্রকৌশলী হয়ে নয়, একজন সৎ এবং শৃঙ্খলাবোধসম্পন্ন মানুষ হয়েই আপনি দেশের জন্য অবদান রাখতে পারবেন। আমরা অনেক ভালো শিক্ষাবিদ, প্রকৌশলী, চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা এবং সামরিক অফিসার তৈরি করছি। কিন্তু যদি তাদের নৈতিক শিক্ষা না থাকে, যদি তারা ভালো মানুষ না হয়, তাহলে দেশ তার কাছ থেকে প্রকৃত উপকার পাবে না।
তিনি বলেন, এই ফোরামটি একটি আন্তঃবিষয়ক সংলাপ, প্রযুক্তি উন্নয়ন এবং বাস্তব সমস্যার নতুন দৃষ্টিভঙ্গিতে সমাধানের উৎসাহদাতা হিসেবে কাজ করেছে।

সেনাপ্রধান বলেন, আমি সব প্রতিনিধি, গবেষক ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জ্ঞানকে এগিয়ে নিতে এবং গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করতে আপনারা যে আন্তরিকতা ও আগ্রহ দেখিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।

আমরা ভবিষ্যতে আপনাদের আবারও স্বাগত জানাতে চাই। শিক্ষার্থী ও উদীয়মান গবেষকদের প্রতি আমি বলব, সীমারেখা ভেঙে সামনে এগিয়ে চলুন, কৌতূহলী থাকুন এবং উদ্ভাবনের প্রতি  প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। এ ধরনের সম্মেলনগুলো আপনার একাডেমিক ও পেশাগত জীবনের একটি সোপান। আপনারা এই ফোরাম থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তার পূর্ণ সদ্ব্যবহার করুন।

সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রুনেই, মিশর, কানাডা, আয়ারল্যান্ড, জাপান, কাজাখাস্তান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভারত, সিঙ্গাপুর এবং চীন আমিরাতের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশগ্রহণে করেন।

এই সম্মেলনে যন্ত্রকৌশল, উৎপাদন প্রকৌশল, অ্যারোনটিক্যাল ও নেভাল ইঞ্জিনিয়ারিং এবং প্রয়োগিক বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন-উৎপাদন প্রকৌশল, নবায়নযোগ্য শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অব থিংস, তাপ প্রকৌশল, মহাকাশ ও অ্যাভিওনিক্স, অ্যারোডাইনামিক্স, হাইড্রোডাইনামিক্স, কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স, ডিজাইন ও উৎপাদন, মেকাট্রনিক্স, রোবোটিক্স বিষয়ে সাম্প্রতিক গবেষণা, প্রবন্ধ উপস্থাপন ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে