; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

দুর্গন্ধে অতিষ্ঠ ঢালচরবাসী ভেসে আসা মরা ডলফিনের

Shongrami Bangla
10:52 am, October 5, 2025

ভোলার মনপুরা উপজেলার ঢালচরের খেয়াঘাট এলাকায় ভেসে আসা একটি মৃত ডলফিনের পচা গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে জোয়ারের পানিতে ভেসে আসার পর একদিন পেরিয়ে গেলেও ডলফিনটি অপসারণে কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন কিংবা বন বিভাগ। ফলে পরিবেশ দূষণ এবং স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় উদ্বেগ জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য মো. বিল্লাল হোসেন জানান, শুক্রবার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে তিনি ঢালচরের অজিউল্লাহ বেপারীর বাড়ির পাশে খেয়াঘাট এলাকায় রাস্তার ধারে ৪-৫ ফুট লম্বা একটি মৃত ডলফিন পড়ে থাকতে দেখেন।

তিনি বলেন, ডলফিনটির শরীরে পচন ধরেছে এবং প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। বৃহস্পতিবার রাতের জোয়ারে এটি ভেসে আসে এবং আটকা পড়ে। সারাদিন পার হলেও কেউ এটি উদ্ধারে আসেনি।

এদিকে, দুর্গন্ধে নাকাল হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, পচা গন্ধে স্বাভাবিক চলাফেরা কঠিন হয়ে পড়েছে। দ্রুত ডলফিনটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মনপুরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. রাশেদুল হাসান বলেন, এ বিষয়ে আমি এখনো কোনো খবর পাইনি। তবে এখন বিষয়টি জেনে নিচ্ছি এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পরিবেশবাদীরা বলছেন, সমুদ্র বা নদীতে ভেসে আসা মৃত সামুদ্রিক প্রাণী দ্রুত সরিয়ে না নিলে তা থেকে পানিদূষণ, দুর্গন্ধ এবং রোগজীবাণুর সংক্রমণের ঝুঁকি তৈরি হয়।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, মেইন লিড, শিক্ষা, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে