; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

ভোট কেন্দ্র পরিবর্তনের দাবি চরমোনাই রাজারচর বিদ্যালয়

Shongrami Bangla
4:21 pm, October 15, 2025

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৩৮ নম্বর চরমোনাই রাজারচর (জোমাদ্দার বাড়ি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি নিয়ে আপত্তি তুলেছেন সেখানকার ভোটাররা।

যাতায়াত ব্যবস্থা ও নিরাপত্তার কারণ দেখিয়ে আপত্তি তুলে ভোট কেন্দ্রটি পরিবর্তন করে একই ওয়ার্ডের রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজারচর মাধ্যমিক বিদ্যালয়ে স্থানান্তরের জন্য দাবি জানিয়েছেন তারা।

পাশাপাশি ওই বিদ্যালয় দুটিতে ভোট কেন্দ্র্র স্থাপনের জন্য এলাকাবাসীর পক্ষে বরিশাল সদর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদন করেছেন ৫ নম্বর চরমোনাই ইউনিয়নের ইউপি সদস্য মো. শাকিল রাড়ী।

তিনি লিখিত আবেদনে বলেন, ৩৮ নম্বর চরমোনাই রাজারচর (জোমাদ্দার বাড়ি) সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ নম্বর ওয়ার্ডের একপাশে অবস্থিত। সেখানে যাতায়াত ব্যবস্থা ভালো না। এই অংশে ভোটার সংখ্যাও কম। সেন্টারটি একপাশে হওয়ায় সিকিউটির (নিরাপত্তা) ব্যবস্থা ভালো না। বর্তমানে কেন্দ্রের আশপাশে ভোটার সংখ্যা ২০%। প্রস্তাবিত নতুন কেন্দ্রের আশপাশে ভোটার সংখ্যা ৮০%।

অপরদিকে রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজারচর মাধ্যমিক বিদ্যালয় মাঝামাঝি স্থানে অবস্থিত। এখানে তেমনি ভোটার সংখ্যা বেশী এবং সিকিউটি ব্যবস্থাসহ যাতায়াতের অবস্থা ভালো। সম্প্রতি এই বিদ্যালয়ে কেন্দ্রের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু গত ১০ তারিখে খসড়া ভোটার কেন্দ্রের তালিকায় পূর্ব ভোটার কেন্দ্রের নাম দেখতে পান। এমতাবস্থায় মাঝামাঝি স্থানে অবস্থিত রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজারচর মাধ্যমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র দেয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে বরিশাল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, আবেদনটি পেয়েছি। বিদ্যালয়টি আমি পরিদর্শন করেছি। আইনানুগ ভাবে যা করনীয় তাই করা হবে।

উল্লেখ্য, গত ২০০১ সালের তৎকালীন জাতীয় সংসদ নিবার্চনে ৩৮ নম্বর চরমোনাই রাজারচর (জোমাদ্দার বাড়ি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে বরিশাল সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট মজিবর রহমান সরোয়ারে ওপর হামলা চালিয়েছিল প্রতিপক্ষরা। এতে তিনি গুরুতর আহত হয়েছিলেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে