; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান : ইসলামাবাদ

Shongrami Bangla
4:31 pm, October 15, 2025

পাকিস্তান ও আফগানিস্তান বুধবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। সম্প্রতি সীমান্তে নতুন করে সংঘর্ষে বহু সেনা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘আফগান তালেবান সরকারের অনুরোধে পাকিস্তান সরকার এবং তালেবান প্রশাসন আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।’

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে বলেছেন, কাবুলের তালেবান কর্তৃপক্ষ সেনাবাহিনীকে যুদ্ধবিরতি মেনে চলার নির্দেশ দিয়েছে।

এর আগে পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র জানায়, সীমান্ত সংঘর্ষের নতুন দফায় কয়েক ডজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর বুধবার পাকিস্তান কাবুলে ‘নির্ভুল হামলা’ চালিয়েছে।

এএফপি দেখেছে, কাবুলের মধ্য দিয়ে অ্যাম্বুলেন্স ছুটে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত ভবনের ভাঙা কাঁচ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তালেবান বাহিনী শহরের কিছু রাস্তাও ঘিরে রেখেছে।

এর মাত্র এক ঘন্টা পরে ইসলামাবাদ যুদ্ধবিরতি ঘোষণা করে।

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় বুধবার অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে আফগান তালেবান সরকার। কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এমন রক্তক্ষয়ী সংঘর্ষে দুই দেশের মধ্যে নাজুক শান্তি পরিস্থিতি আবারও ভেঙে পড়েছে।

গত সপ্তাহে হওয়া সংঘর্ষে ডজনখানেক মানুষ নিহত হওয়ার পরও উত্তেজনা না কমে বরং আরো বেড়েছে। একসময় ঘনিষ্ঠ মিত্র হলেও সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে