; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ

Shongrami Bangla
5:32 pm, October 23, 2025

বরিশাল সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের চহুতপুর কাশিপুর বাজার সংলগ্ন এলাকায় নিয়ম বহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, কোনো প্রকার অনুমোদিত নকশা ছাড়াই এবং নির্ধারিত সীমানা অমান্য করে আঃ সোবাহান গাজী নামের এক ব্যক্তি বহুতল ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, আঃ সোবাহান গাজী, পিতা মোঃ আমজেদ গাজী, ঠিকানা — কাশিপুর বাজার সংলগ্ন পাচু মিরা বাড়ির পশ্চিম পাশে ও নতুন বাড়ির পূর্ব পাশে অবস্থিত জমিতে বহুতল ভবন নির্মাণ করছেন। সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী ভবন নির্মাণের ক্ষেত্রে চারপাশে পর্যাপ্ত ফাঁকা স্থান রাখা বাধ্যতামূলক হলেও তিনি সেই নিয়ম সম্পূর্ণভাবে উপেক্ষা করে ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

‎এলাকার বাসিন্দারা জানান, “আমরা একাধিকবার তাকে অনুরোধ করেছি যেন কর্পোরেশনের নিয়ম মেনে নির্মাণ কাজ করেন। কিন্তু তিনি কারো কথাই শোনেননি। এখন চারদিকের রাস্তা বন্ধ হয়ে গেছে, বৃষ্টির পানি নিষ্কাশনেও সমস্যা হচ্ছে। এমনকি ভবনটি আমাদের বাড়ির গায়ে গায়ে উঠে যাচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।”

‎এলাকাবাসীর আশঙ্কা, এইভাবে নিয়ম অমান্য করে ভবন নির্মাণ চলতে থাকলে পার্শ্ববর্তী ভবনগুলোর স্থায়িত্ব ঝুঁকির মুখে পড়তে পারে এবং কোনো দুর্ঘটনা ঘটলে প্রাণহানির আশঙ্কাও রয়েছে।

‎অভিযোগে আরও বলা হয়, সোবাহান গাজীকে বারবার নির্মাণ কাজ বন্ধ করে প্রয়োজনীয় অনুমোদন নিতে বলা হলেও তিনি প্রশাসনের নির্দেশ ও স্থানীয়দের অনুরোধ অগ্রাহ্য করে কাজ চালিয়ে যাচ্ছেন। বর্তমানে ভবনটির বেশিরভাগ অংশ নির্মাণ শেষ পর্যায়ে রয়েছে।

‎এ ব্যাপারে ২৮নং ওয়ার্ডের একাধিক বাসিন্দা বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা অভিযোগপত্রে অনতিবিলম্বে অবৈধ নির্মাণ কার্যক্রম বন্ধ করে যথাযথ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

‎একজন স্থানীয় প্রবীণ নাগরিক বলেন, “সিটি কর্পোরেশনের নিয়ম না মানলে এলাকার সৌন্দর্য ও পরিকল্পনা দুটোই নষ্ট হয়ে যাবে। একে একে সবাই যদি নিয়ম ভেঙে এমন ভবন তোলে, তাহলে এলাকায় বসবাসই কঠিন হয়ে পড়বে।”

‎এদিকে, স্থানীয়রা দাবি করেছেন, সিটি কর্পোরেশন যেন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ নির্মাণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং ভবিষ্যতে এমন নির্মাণ যাতে আর না ঘটে, তার স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করে।

‎অভিযোগপত্রে তারা আরও উল্লেখ করেন, “আমরা সাধারণ নাগরিক হিসেবে কর্পোরেশনের সকল নিয়ম মেনে চলি। কিন্তু কেউ যদি প্রভাব খাটিয়ে আইন অমান্য করে ভবন নির্মাণ করে, তাহলে এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”

‎বর্তমানে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। সচেতন মহল মনে করছেন, সিটি কর্পোরেশন দ্রুত ব্যবস্থা না নিলে অন্যরাও একইভাবে নিয়ম অমান্য করে ভবন নির্মাণে উৎসাহিত হতে পারে, যা নগর উন্নয়ন ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে