সকাল ১০:৩৬ ; বুধবার ; ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে

সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

Shongrami Bangla
৯:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

আইনজীবী সমাজকে নিয়ে কটুক্তি করায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-৪ (বাবুগঞ্জ-হিজলা) আসনের সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর বিকেল ৩টার দিকে বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজবাহ উদ্দিন ফরহাদ। সেখানে তিনি আইনজীবী সমাজ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে বলেন—“ওকালতি যারা করেন তারা টাউট-বাটপার হয়।”তার এমন মন্তব্যে আইনজীবী পেশাজীবী চরম ক্ষোভ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বক্তব্যটি ছড়িয়ে পড়লে আইনজীবী সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ঘটনার পরদিন (৬ নভেম্বর) বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে মেজবাহ উদ্দিন ফরহাদকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ারসহ সিনিয়র সদস্যরা বলেন, ফরহাদ একজন রাজনীতিবিদ হয়েও আইনজীবীদের মানহানি করেছেন। তাকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে হবে।

বিতর্কিত বক্তব্য ঘিরে সমালোচনার মুখে পড়লে মেজবাহ উদ্দিন ফরহাদ ৭ নভেম্বর বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি ভুল স্বীকার করে বলেন, আমি কারও প্রতি অবমাননাকর কিছু বলতে চাইনি, ভুলবশত ওই শব্দটি ব্যবহার করেছি, আমি আইনজীবী সমাজের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

তবে আইনজীবীরা তার এই ক্ষমা প্রার্থনা ‘অসত্য ও কৌশলী’ বলে দাবি করে মামলার পথে হাঁটেন। বাদী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন বলেন, “একজন সাবেক সংসদ সদস্য হিসেবে ফরহাদের এমন মন্তব্য শুধু আইনজীবী সমাজ নয়, পুরো দেশের পেশাজীবী সম্প্রদায়কে অপমানিত করেছে। তার বক্তব্যে আমরা ক্ষুব্ধ ও মানহানিকর পরিস্থিতির শিকার হয়েছি। তাই আইনের আশ্রয় নিয়েছি। তিনি আরও জানান, এ মামলার মাধ্যমে সমাজে আইন পেশার মর্যাদা ও শৃঙ্খলা রক্ষার বার্তা যাবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে