দুপুর ১২:৫৩ ; মঙ্গলবার ; ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার

ট্রাফিক সার্জেন্টকে মারধর ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে

Shongrami Bangla
৪:৩১ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২১

সিলেটে যানজটের মধ্যে নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল নিয়ে যেতে বাধা দেওয়ায় ট্রাফিক সার্জেন্টকে মারধর করেছে এক যুবক। এসময় সে নিজেকে ছাত্রলীগ নেতা বলেও দম্ভ প্রকাশ করেন। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। মারধরের শিকার ট্রাফিক সার্জেন্টের নাম মোহাম্মদ জসিম উদ্দিন।

শনিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চৌহাট্টায় এ ঘটনা ঘটে। আটক ছাত্রলীগ নেতা সৌরভ সিলেটের টুকেরবাজারের পীরপুর গ্রামের সন্তোষ ঘোষের ছেলে। এ ঘটনায় সরকারি কাজে বাধা দান ও মারধরের অভিযোগে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন ট্রাফিক সার্জেন্ট জসিম উদ্দিন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে চৌহাট্টা মোড়ের চারদিকের রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট কমাতে দুইপাশের রাস্তা বন্ধ করে অন্য দুইটি খুলে দেন দায়িত্বরত সার্জেন্ট জসিম উদ্দিন।

এসময় ট্রাফিকের নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল নিয়ে সামনে এগুতে চান সৌরভ।

ট্রাফিক সার্জেন্ট জসিম উদ্দিন তাতে বাধা দিলে সৌরভ মোটরসাইকেল থেকে নেমে চড়াও হয়। একপর্যায়ে নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে সার্জেন্ট জসিমকে মারধর করে।

কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, সরকারি কাজে বাধা দান ও মারধরের ঘটনায় সৌরভের বিরুদ্ধে ট্রাফিক সার্জেন্ট জসিম মামলা করেছেন। ওই মামলায় সৌরভকে গ্রেফতার দেখানো হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে