; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

আওয়ামী লীগ নেতার হামলা মানববন্ধনে বরিশালে বাসদের

Shongrami Bangla
3:28 am, June 15, 2021

বরিশাল নগরীতে রাস্তা ও ড্রেন সংস্কারসহ জলাবদ্ধতা নিরসনের দাবিতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মানববন্ধনে হামলা চালিয়েছে মহানগর আওয়ামী লীগের এক নেতা ও সিটি কাউন্সিলরের বিরুদ্ধে। আজ সোমবার (১৪ জুন) দুপুরে নগরীর রুপাতলী বাস টার্মিনাল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী হামলার বিষয়টি মুঠোফোনে  নিশ্চিত করেন। এবং হামলায় তাদের কমপক্ষে ১০ কর্মী আহত হওয়ার খবর দিয়েছেন।

নেত্রী মনীষা বলেন, ‘রুপাতলী ও সাগরদী এলাকায় রাস্তা-ড্রেন সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধনের আয়োজন করে বাসদ। মানববন্ধনের শুরুতে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মনির মোল্লা এবং তার আপন বড় ভাই ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান জাকির মোল্লা আনুমানিক ১৫ জন সন্ত্রাসী নিয়ে মানববন্ধনে হামলা করাসহ ব্যানার ছিনিয়ে নেন। অতর্কিত এই হামলায় ছাত্র ফ্রন্টের সাইফুল ইসলাম ও শ্রমিক ফ্রন্টের শহিদুল ইসলামসহ ১০ জন আহত হয়েছেন।

এই ন্যাক্করজনক হামলার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার (১৫ জুন) সকাল ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে বাসদ। সমাবেশ শেষে বাসদ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

হামলার অভিযোগের বিষয়ে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মনির মোল্লা সাংবাদিকদের বলেন, ‘হামলার অভিযোগ পুরো মিথ্যা। তারা যে রাস্তা নিয়ে অভিযোগ করছে, সেই রাস্তার কাজ চলছে। এবং ‘কাউন্সিলর জাকির মোল্লা গিয়ে বলছেন, এই রাস্তারতো কাজ চলতেছে, অভিযোগ কেন করছেন। এতটুকু ব্যতিত আর কোনো কিছু হয়নি।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে