মোঃ শাহাদাত হোসেন, উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা আসামিকে গ্রেফতার করেছে এসআরবি ৮
উজিরপুরর ১৪ বছর বয়সী এক স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত মোঃ জাকির হোসেন (৪০)-কে মামলা দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮
বরিশাল সদর দপ্তরের একটি চৌকস টিম অভিযান চালিয়ে সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে বরিশালের বানারীপাড়া থানাধীন কুন্দিহার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ জাকির হোসেন বরিশালের উজিরপুর থানাধীন হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীকে তাদের প্রতিবেশী অভিযুক্ত মোঃ জাকির হোসেন দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায়, গত ২২ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে কিশোরী বাড়ির পাশে ডোবার পাড়ে কলমি শাক তুলতে যাওয়ার সময় অভিযুক্ত তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তকে গ্রেফতারের জন্য এসআরবি-৮, বরিশালের অধিনায়ক বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮, সদর কোম্পানি বরিশালের আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বরিশালের উজিরপুর থানায় হস্তান্তর করা হয়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান,আসামিকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড






