; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

বরিশাল জেনারেল হাসপাতালের করোনা ‍ইউনিট ১শ শয্যায় ‍উন্নীত হচ্ছে

Shongrami Bangla
5:49 am, July 20, 2021

বরিশাল বিভাগে প্রতিনিয়ত করোনার সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় কোন কোন দিন দক্ষিণাঞ্চলের করোনা ডেডিকেটেড একমাত্র শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩ শয্যাতেই ঠাঁই মিলছে না রোগীদের।

তাই পরিস্থিতি সামাল দিতে বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডকে এরইমধ্যে ২০ শয্যার করোনা ইউনিটে রূপান্তর করা হয়েছে। যার নীচতলায় করোনায় আক্রান্ত এবং দ্বিতীয় তলায় করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে এ ইউনিটকে ১০০ শয্যায় রূপান্তরের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ।বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বরিশাল বিভাগে জুলাইয়ের শুরু থেকে সংক্রমণ বৃদ্ধি অব্যাহত আছে। প্রতিদিন ৫০০ জনের ওপরে করোনা রোগী শনাক্ত হচ্ছে। এদিকে বর্তমানে বরিশাল বিভাগের ছয় জেলায় সাতটি হাসপাতালে করোনা চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

শুরুতে এসব হাসপাতালের শয্যাসংখ্যা ছিল ৫২৫টি, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর অর্থাৎ মে মাসের শুরুতে শয্যা বাড়িয়ে ৬১১ করা হয়। যারমধ্যে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালেই ১ শত শয্যা বাড়িয়ে ৩ শতে উন্নীত করা হয়।

এদিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় বলছে, গত শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ–সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরবর্তী কার্যক্রমের জন্য পাঠানো হয়েছে। সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে বরিশাল জেলা সিভিল সার্জনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মনোয়ার হোসেন বলেন, অধিদপ্তরে করা আবেদন গৃহীত হয়েছে বলে আমাকে জানানো হয়েছে। একই সঙ্গে এ–সংক্রান্ত প্রস্তুতি নিতেও নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এখন বিষয়টি মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। সেটা হয়ে গেলে আমাদের এ হাসপাতালের ১০০ শয্যার কার্যক্রম চালু করতে সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে। আর এটা চালু হলে করোনা রোগীদের চিকিৎসা সুবিধা বাড়বে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে