রাত ৯:৪৩ ; শনিবার ; ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে

মাস্ক পরতে বাধ্য করতে হবে,সবাইকে টিকা নিতে,তোফায়েল

Shongrami Bangla
৫:০৫ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২১

প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, সব মানুষকে টিকা নেওয়ার পাশাপাশি মাস্ক পরতে বাধ্য করতে হবে। তবেই করোনা থেকে দেশবাসীকে রক্ষা করা সম্ভব হবে।

আজ সোমবার দুপুরে ভোলার জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বৈঠকে তোফায়েল আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রসংশা করে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতিতে যা করেছেন এর বেশি আর করো পক্ষে করা সম্ভব ছিল না। তিনি যেমন টিকার ব্যবস্থা করে চলেছেন তেমনি কর্মহীন মানুষদের আর্থিক ও মানবিক খাদ্য সহায়তা দিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রীর বরাদ দিয়ে তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের মানুষের জন্য ২১ কোটি টিকা আনার ব্যবস্থা করা হচ্ছে। এতে দেশের সকল মানুষই টিকা পাবেন। তাই সবাইকে টিকা নিতে বাধ্য করতে হবে। এ ছাড়া ভোলায় করোনা আক্রান্ত বেড়ে যাওয়া রোধ করতে নিষিদ্ধ ট্রলারযোগে ভোলায় প্রবেশ ঠেকানোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।

আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসক মো. তৌফিক ই লাহী চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল জনপ্রতিনিধি ও প্রশাসনের যৌথ উদ্যোগে করোনা পরিস্থিতি মোকাবেলা করার আশ্বাস দেন। এ সময় নদীতে সাধারণ জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে ও জলদস্যু দমনে পদক্ষেপ নেওয়ারও প্রস্তাব তোলেন দুই সংসদ সদস্য।

এ সময় বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডা. সফিকুজ্জামান, মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা আজাহারুল হক, প্রেস ক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, কোস্টগার্ড প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে