রাত ৯:১৯ ; বুধবার ; ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে

ময়লা অপসারণ করবেন না বিসিসির কর্মীরা

Shongrami Bangla
৪:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ কাউন্সিলর-কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরীর টাউন হল এ কর্মসূচি পালিত হয়। মামলা প্রত্যাহার না হলে নগরীর ময়লা-আবর্জনা (বর্জ্য) পরিষ্কার করবেন না বলে মানববন্ধনে অংশ নেয়া বিসিসির পরিচ্ছন্নকর্মীরা ঘোষণা দেন।

মানববন্ধন কর্মসূচিতে বিসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল হাজবুন, কর শাখার কর্মকর্তা বেলায়েত বাবলু, পরিচ্ছন্ন বিভাগের পরিদর্শক মো. মাসুম, কাজী মোয়াজ্জেম হোসেন, সহকারী পরিচ্ছন্ন কর্মকর্তা রেজাউল করিম রেজা এবং শফিকুল আজম বক্তব্য রাখেন।

মানববন্ধনে বিসিসির পরিচ্ছন্ন শাখার সহকারী কর্মকর্তা রেজাউল করীম রেজা ও শফিকুল আজম বলেন, মামলার কারণে পরিচ্ছন্নকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন। এসব কারণে তারা পরিচ্ছন্ন কাজ থেকে বিরত রয়েছেন। মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে পরিচ্ছন্নকর্মীরা কাজে যোগ দেবেন না

নগরীর ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শাহ্ সাজেদা বলেন, নগরীর বিভিন্ন এলাকার সড়কের পাশে বর্জ্যের স্তূপ দেখা গেছে। গত দুদিন ময়লা অপসারণ না করায় ছড়িয়ে-ছিটিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে পরিবেশ দূষণের আশঙ্কা রয়েছে।

গত বুধবার (১৮ আগস্ট) রাতে ব্যানার-ফেস্টুন অপসারণকে কেন্দ্র করে বরিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় কয়েক দফায় হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে আনসার সদস্যরা। হামলার ঘটনায় উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে দুটি মামলা করা হয়। দুটিতেই বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীকে মামলায় আসামি করা হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে