; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই-এসএম জাকির হোসেন বরিশাল সদর উপজেলা

Shongrami Bangla
7:50 am, March 23, 2024

কথায় নয় কাজের মাধ্যমে বরিশাল সদর উপজেলার মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার আশাবাদ ব্যক্ত করেছেন চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক এসএম জাকির হোসেন।

শুক্রবার সকালে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এ আর খান স্কুল সংলগ্ন মদিনা মসজিদ এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, আমি মনে প্রাণে সদর উপজেলার মানুষের জন্য কাজ করতে চাই। কোন মানুষ অর্থ অভাবে, বিনা চিকিৎসায় থাকলে আমার কষ্ট লাগে। আমি এটা করবো সেটা করবো বলে আপনাদের অযথা কোন ওয়াদা দিতে চাই না।

আমি প্রকৃতপক্ষে যেটি করতে পারবো সেটিই বলবো, কারন আমি বড় বড় কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী।

এসএম জাকির হোসেন বলেন, সদর উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এলাকার রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ এবং সংস্কার সহ সার্বিক উন্নয়নে পানিসম্পদ প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে সমন্বয় করে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

এসময় আওয়ামী লীগ নেতা আবুয়াল মাসুদ মামুন, মোস্তাফিজুর রহমান রানা, বরিশাল মহানগর ১৬নম্বর ওয়ার্ড যুবলীগের আহবায়ক জুয়েল রাফি, সদর উপজেলা ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম রাসেল, চরকাউয়া ইউনিয়নের নারী নেত্রী সুলতানা বেগম, চর আইচা সিদ্দিক বাজার ট্রলার মালিক সমিতির সভাপতি নাসির উদ্দিন কারিগর, স্থানীয় মুরুব্বি নুরুল হক হাওলাদার, হেমায়েত ফরাজী, শাজাহান মোল্লা, মানিক হাওলাদার, সরোয়ার চৌধুরী, মিলন হাওলাদার, খলিল হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠক শেষে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন চরকাউয়া জিরো পয়েন্ট এলাকার ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন।

পরে জুম্মার নামাজ শেষে তিনি চরকাউয়া এলাকার হিরন নগরে সাধারণ মানুষের খোঁজ-খবর এবং কুশল বিনিময় করেন।

এছাড়া আজ বিকেলে চরকরনজি গ্রামের হাওলাদার বাড়ি নিবাসী আল সারাফাত সাব্বির মাতার মৃত্যুর খবর শুনে ছুটে গিয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এসএম জাকির হোসেন। পরে  ওই গ্রামের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি।

এসময় চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির বলেন, মানুষের ভোট দিয়ে কাউকে জনপ্রতিনিধি নির্বাচিত করলে সেই জনপ্রতিনিধির দায়িত্ব অনেক বেড়ে যায়, মানুষের সেবার একটি বড় এবাদত।

আমি বিশ্বাস করি, আল্লাহ তায়ালা কারে কার দোয়ায় কোথায় কিভাবে পার করবে কেউ জানেনা। তাই আমি আপনাদের দোয়া চাই,  যাতে আপনাদের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত করতে পারি। গণসংযোগকালে চরকরনজি গ্রামের জাকির হোসেন, গিয়াস হাওলাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে