বিকাল ৫:০৭ ; শনিবার ; ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ

বাইসাইকেলযোগে টহল দেবে পুলিশ ক্রাইম রোধে শহরের গলিগতিতে

Shongrami Bangla
৭:৫৪ অপরাহ্ণ, জুন ৩, ২০২১

অপরাধ দমনে পুলিশি টহল। তবে তা পায়ে হেঁটে কিংবা মোটরযানে নয়। পুলিশ রাস্তায় নেমেছে বাইসাইকেলের প্যাডেল চেপে। ব্যতিক্রমী এমন চিত্র ময়মনসিংহ নগরীতে। মূলত নগরীর অলিগলিতে মাদক, চুরি-ছিনতাই রোধে এমন উদ্যোগ জেলা পুলিশের। আজ বৃহস্পতিবার (০৩ জুন) দুপুরে বিট পুলিশিংয়ে বাইসাইকেল টহল কার্যক্রমের উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ।এসময় রেঞ্জ ডিআইজি বলেন, নগরজুড়ে বাইসাইকেলে পুলিশি টহল ব্যবস্থা নতুন করে ময়মনসিংহে শুরু করা হলেও এটি কিন্তু নতুন নয়। বৃটিশ শাসনামলে পুলিশ বাইসাইকেলে চড়ে অপরাধ প্রবণতারোধে সমগ্র এলাকায় টহল দিত। বিশ্বের অনেক উন্নত দেশেও এই কার্যক্রম চালু আছে।নগরীর অলিগলিতে যেখানে বড় বড় যানবাহন নিয়ে চলাচল করা সম্ভব নয়, সেখানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ বাইসাইকেল টহল অনেক গতি আনবে বলে মনে করি। একইসঙ্গে অপরাধ প্রবণতাও কমে আসবে।এ ব্যাপারে পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান সাংবাদিকদের বলেন, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে খবর পাচ্ছি নগরীর বিভিন্ন অলিগলিতে ওঁৎ পেতে থেকে অনেকের রাস্তারোধ করে মোবাইল, টাকা-পয়সা ছিনিয়ে নিচ্ছে। ইজিবাইকের চালককে হত্যা করে বাইক ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এমন অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিংয়ের এ বাইসাইকেল সেবা কার্যকর ভূমিকা রাখবে।উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভুঁইয়া, রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার সৈয়দ হারুণ অর রশিদ, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, আবু রায়হান, হাফিজুর ইসলাম, মো. আলাউদ্দিন, কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি ফিরোজ তালুকদার, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ অন্যান্য পুলিশ কমকর্তারা উপস্থিত ছিলেন।প্রাথমিকভাবে নগরীর কয়েকটি বিটে পুলিশ সদস্যদের এ বাইসাইকেল টহল শুরু হলেও পর্যায়ক্রমে এর আওতায় আসবে পুরো নগরী।নগরবাসীকে স্বাচ্ছন্দ্যে চলাচল ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারাও।

 

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে