; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষক মামলার আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৮   সাতলায় কাওসারকে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল   গণপিটুনিতে নিহত ২ রংপুরে চুরির অভিযোগে   হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের

ইয়াবা দিতে গিয়ে ঠাঁই হলো কারাগারে আসামির কাছে

Shongrami Bangla
3:46 am, June 15, 2021

গাজীপুরে কারাগারে থাকা আসামির কাছে ইয়াবা দিতে গিয়ে কারারক্ষীদের হাতে আটক হয়েছেন সজিব হোসেন নামের এক যুবক।

তিনি গাজীপুর মেট্রোপলিটন সদর থানার দক্ষিণ সালনা এলাকার সিদ্দিক হোসেনের ছেলে।

এ ঘটনায় রোববার রাতে গাজীপুর জেলা কারাগারের জেলার মাসুদ হোসেন জুয়েল বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি মামলা করেন। আটক সজিবকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত চার মাস আগে জনি চৌধুরী নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক বছরের সাজা দিয়ে গাজীপুর কারাগারে পাঠানের নিদের্শ দেন। রোববার বিকেলে কারাগারের সামনে থাকা কারা-ক্যান্টিনে ওই বন্দীকে কাপড় দিতে আসেন সজিব।

কারারক্ষীরা কাপড়গুলো কারাগারে পাঠানোর আগে ক্যান্টিনে বসেই তল্লাশি করেন। এ সময় কাপড়ের মধ্যে রাখা মাল্টিভিটামিনের কৌটার ভেতর পলিথিনে মোড়ানো ১৮ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে সজিবকে আটক রেখে পুলিশে খবর দেওয়া হয়। রাতেই গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সজিবকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে