রাত ৮:৫৯ ; বুধবার ; ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে

সংঘর্ষে আহত ১৬ দৌলতখানে জমিজমার বিরোধে হামলা

Shongrami Bangla
৬:১৭ অপরাহ্ণ, জুন ১৭, ২০২১

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভোলার দৌলতখানে দুইপক্ষের মধ্যে দুই দিন ধরে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও বৃদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে বেলায়েত হাওলাদার ও জাকির মাস্টার নামে দুই জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবুল বশির নামে একজনকে ভোলা সদর হাসপাতাল এবং সোহাগ মাতাব্বর এবং কোহিনুর নামে দুইজনকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দিদারউল্যাহ গ্রামের। এ ঘটনায় উভয়পক্ষ থেকে দৌলতখান থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাজউদ্দিন ও রুবেল নামে উভয়পক্ষের দুইজনকে গ্রেফতার করে ভোলা আদালতে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার বিকালে সরেজমিন গিয়ে জানা যায়, ওই ওয়ার্ডের শাহজাহান হাওলাদার বাড়ির শাহজাহান হাওলাদার ও বেলায়েত হাওলাদার গংদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার দুপুরে শাহজাহান হাওলাদারের দখলীয় ওই জমির রোপা আউশ ধান বেলায়েত হাওলাদারের নির্দেশে নীরব হাওলাদার, আলম হাওলাদার, সিরাজ হাওলাদার, মাকসুদ, মাসুম, হেলাল মাইনুদ্দিনসহ ১০-১২ জনে মিলে কেটে ফেলে।

ওই দিন বিকেলে শাহজাহান হাওলাদারের ভাতিজা মোস্তফা মাস্টার ধান কাটার বিষয়ে বেলায়েত হাওলাদারকে জিজ্ঞেস করলে তাদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে বেলায়েত হাওলাদারের লোকজন মোস্তফা মাস্টারকে বেধড়ক মারধর করে। মোস্তফা মাস্টারের ফুফাত ভাই উপজেলা ছাত্রলীগের সদস্য সোহাগ মাতাব্বর এ সময় ছাড়াতে এলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। এ সময় আবুল বসির, কোহিনুর বেগম, বিবি খাদিজা ও সাহাজাদা হাওলাদারকে বেধড়ক পেটানো হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক রিয়াজ হাওলাদার বিষয়টি উপজেলা আওয়ামীলীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীরকে জানিয়ে বাড়ি ফেরার পথে হাবিব, তাজউদ্দিন, রিহাদ ও বজলু রিয়াজ হাওলাদার ও তার ভাইকে ধাওয়া করে বলে রিয়াজ জানান। এ সময় ধাওয়াকারীরা বাড়িতে ঢুকে ইটের টুকরো ও লাঠি দিয়ে রিয়াজদের ঘরে ভাংচুর চালায়।
এ ব্যাপারে বেলায়েত হাওলাদারের পুত্রবধু তাহমিনা বরিশালটাইমসকে বলেন, রিয়াজদের ঘরে বৃহস্পতিবারের হামলার ঘটনা সম্পূর্ণ সাজানো।

দৌলতখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, এ ঘটনায় উভয়পক্ষ নিয়মিত মামলা রুজু করেছে। উভয়পক্ষের দুইজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে