; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বরিশালে বাণিজ্যিক সড়ক দখল করে অবৈধ স্থাপনা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ   এপস্টেইন-কাণ্ডে মামলায় বড় ধাক্কা খেলেন ট্রাম্প শেষ চেষ্টাও ব্যর্থ   আব্দুল হাফিজ গ্রেফতার বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা   ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষক মামলার আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৮   সাতলায় কাওসারকে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল   গণপিটুনিতে নিহত ২ রংপুরে চুরির অভিযোগে   হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার

বরিশালে বাণিজ্যিক সড়ক দখল করে অবৈধ স্থাপনা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ

Shongrami Bangla
1:39 pm, November 5, 2026

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বাণিজ্যিক সড়ক পোর্ট রোড দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বাপ্পী ও তার সহযোগীদের বিরুদ্ধে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা।এ ঘটনায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী আবু নাহিয়ান। সিটি কর্পোরেশনের অফিসিয়াল মেইলে পাঠানো অভিযোগে তিনি উল্লেখ করেন, পোর্ট রোড মাছ বাজারের বিপরীতে অবস্থিত তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের সম্মুখে জনসাধারণের চলাচলের মূল সড়কের একাংশ দখল করে বাঁশের খুঁটি ও কাঠের মাচা বসিয়ে চা এর দোকানসহ কয়েকটি অস্থায়ী দোকান বসানো।সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দেখা যায়, সড়কের ওপর মালামাল ফেলে রাখায় সড়কটি সংকীর্ণ হয়ে পড়েছে। এছাড়া নির্মাণ সামগ্রীর ভাঙা ইট-সুরকি ফেলে রাখায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে এবং যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে ওই এলাকায় তীব্র যানজট, জনদুর্ভোগ এবং প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে অভিযোগের সত্যতা মিলেছে বিআইডব্লিউটিএ, বরিশাল নদী বন্দর কর্তৃপক্ষের নোটিশেও। তাদের জারি করা নোটিশে উল্লেখ করা হয়, পোর্ট রোডে আরসিসি রাস্তা পুনঃনির্মাণের কাজ চলমান রয়েছে। অভিযোগকারী আবু নাহিয়ান বলেন, “ক্ষমতাসীন দলের নেতা পরিচয় ব্যবহার করে পেশীশক্তির প্রভাবে জনগুরুত্বপূর্ণ সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে সরকার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ভুক্তভোগী ব্যবসায়ী ও পথচারীরা দ্রুত সড়কটি দখলমুক্ত করে জনভোগান্তি লাঘবের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, লিখিত অভিযোগটি তাদের নজরে এসেছে এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে