দুপুর ১২:৫৯ ; মঙ্গলবার ; ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

১৭ নেতাকর্মী বহিষ্কার

Shongrami Bangla
৭:১৯ অপরাহ্ণ, জুন ১১, ২০২২

বরিশালের মেহেন্দিগঞ্জ এবং হিজলা উপজেলার আট ইউনিয়নের ১৭ আওয়ামী লীগ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করাসহ বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে শনিবার (১১ জুন) সন্ধ্যায় তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের আবুল হোসেন আকন, রুহুল আমীন পলাশ, গোবিন্দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, আন্দারমানিক ইউনিয়নের নাসির উদ্দিন খোকন, আব্দুর রহমান পলাশ, কাজী শহিদুল ইসলাম, লতা ইউনিয়নের আবু রাশেদ মনি, ফজলে রাব্বী, বিদ্যানন্দপুর ইউনিয়নের আবুল বাসার মাস্টার, শাহ আলমগীর, শাহাব উদ্দিন ফকির, মনির হোসেন ও বর্তমান চেয়ারম্যান আব্দুল জলিল মিয়া, জয়নগর ইউনিয়নের মনির হোসেন হাওলাদার এবং হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের ফিরোজ হোসেন, জাহাঙ্গীর মুন্সী ও ধুলখোলা ইউনিয়নের জামাল উদ্দিন ঢালী। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুস বলেন, ‘১৫ জুন কয়েকটি ইউনিয়নে নির্বাচন হবে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী হয়েছেন তারা। বারবার অনুরোধ সত্ত্বেও নির্বাচন থেকে সরে দাঁড়াননি। এ ছাড়া সংগঠনের দায়িত্বপূর্ণ পদে থেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করায় এই ১৭ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও জানান, ‘এই নির্বাচনে দলীয় কোনও নেতাকর্মী বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার সন্ধ্যায় এ সংক্রান্ত চিঠি বহিষ্কৃতদের কাছে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে