সন্ধ্যা ৭:২৬ ; বৃহস্পতিবার ; ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

২ দিন বাড়ল বিএনপির গণসংযোগ কর্মসূচি

Shongrami Bangla
৯:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৩

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আজ শেষ হতে যাওয়া গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি আরও দুই দিন বাড়িয়ে দিল বিএনপি। সে অনুযায়ী আগামীকাল শুক্র ও শনিবারও এ কর্মসূচি চলবে। আজ বৃহস্পতিবার বিএনপির এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি তুলে ধরেন।

গত মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি দিয়েছিল বিএনপি। আজ সেই কর্মসূচি শেষ হচ্ছে। রুহুল কবির রিজভী আজ বলেন, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আজ শেষ হতে যাওয়া গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি আরও দুই দিন বাড়বে। আগামীকাল শুক্রবার এবং পরদিন শনিবারও এ কর্মসূচি অব্যাহত থাকবে।

রিজভী বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মধ্য দিয়ে গণসংযোগ ও লিফলেট কর্মসূচি সফল হতে চলেছে। আজও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। অনেক স্থানে এ কর্মসূচিতে বাধা এসেছে। এ কর্মসূচিতে ‘অংশ নেওয়ার জন্য’ জনগণকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান বিএনপির এই নেতা।

রিজভী তাঁর বক্তব্যে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম ওরফে সোহেলসহ ১১ জনকে আটকের ঘটনার নিন্দা জানান। দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের নির্বিচারে আটক ও গ্রেপ্তার চলছে বলে অভিযোগ করেন তিনি।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের অভিযানে পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে দলটি চার দফা হরতাল ও ১৩ দফায় অবরোধ কর্মসূচি পালন করে দলটি। এরপর লিফলেট ও গণসংযোগের জন্য তিন দিনের কর্মসূচি দিয়েছিল।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে