সকাল ৮:৩৫ ; বুধবার ; ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

স্বভাবী চোরের হাত কেটে দিতে বলেছে,ইসলাম অভাবী চোরের নয়:চরমোনাই পীর

Shongrami Bangla
৮:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, সৃষ্টি যার আইন ও হবে তার। তিনি বলেন, সর্বক্ষেত্রে যদি সৃষ্টিকর্তার (আল্লাহর) অগ্রাধিকার থাকে তবে তার নীতি ও আদর্শ অনুযায়ী বিচার বিভাগসহ সবকিছু চলবে এটাই বাস্তবতা।

পীর সাহেব চরমোনাই বলেন, ব্রিটিশসহ অন্যান্য মাধ্যমে বিচার পরিচালনা করার কারণে সমাজ ও রাষ্ট্রে অশান্তি, অসুন্দর, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করার বহু প্রবণতা আছে। মুসলমান সর্বক্ষেত্রে মানব রচিত আইনের পরিবর্তে কুরআনের আইন বাস্তবায়ন করবে। তারপরও অনেক মুসলমান আইন ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে ইসলামকে গুরুত্ব দিতে চায় না।

ইসলামী আইনজীবী পরিষদের উদ্যোগে আজ রবিবার বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, মুসলমান দাবি করলে সর্বক্ষেত্রে আল্লাহর আইন মানতেই হবে। ইসলামী নীতি-আদর্শ বাস্তবায়ন করলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে শুধু শান্তি প্রতিষ্ঠিত হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, অনেকে ইসলামের আইনের কথা শুনলে ভয় পায়। অথচ সম্পত্তি বন্টনে ইসলামের বিধান অনুসরণ করা হয়। এখানে কোন বৈষম্য আছে বলে কখনো কেউ বলতে পারেনি। তিনি বলেন, কেউ না বুঝে ইসলামী আইনের মধ্যে কঠোরতা রয়েছে বলে প্রচার করে। এজন্য প্রকৃত অর্থে ইসলামকে আগে বুঝতে হবে। ইসলামে চুরি করলে হাত কেটে দেওয়া হয় এটা সঠিক। কিন্তু ইসলাম সব চোরের হাত কাটার নির্দেশ দিয়েছে কিনা এটা জানা থাকা দরকার। তিনি বলেন, চোর দুই প্রকার, একটি অভাবী, আর একটি স্বভাবী। মন্ত্রী-এমপি যারা রাষ্ট্রীয় অর্থ, সম্পদ চুরি করে বিদেশে পাচার করে এরা অভাবী চোর নয়, স্বভাবী চোর। অভাবী চোরের হাত কাটা নির্দেশ ইসলামে নেই। ইসলাম স্বভাবী চোরদের হাত কেটে দিতে বলেছে। বাংলাদেশের একজন স্বভাবী চোরের হাত কেটে দেওয়া হলে এদেশে চুরি থাকবে না। তাই বাংলাদেশে চুরি বন্ধে হাত কাটার আইন থাকতে হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, ফ্যাসিস্ট তাড়িয়েছি, আবার নতুনভাবে যাতে ফ্যাসিস্টের জন্ম না হয় সেদিকে সকলকে নজর রাখতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেলে, বাবা বা আত্মীয় চেনে না, যে যখন অপরাধ করবে ইসলামী আন্দোলন তার বিরুদ্ধে তখন রাজপথে ঝাপিয়ে পড়বে।

তিনি বলেন, ৫৩ বছরে দেশ একবার, দুইবার নয় পাঁচবার দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন বানিয়েছে অতীতের শাসকরা। এই দুর্নীতিবাজদেরকে রাষ্ট্র পরিচালনার থেকে দূরে রেখে পরিবর্তন আনতে হবে। সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ মানুষকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশে শান্তি চাইলে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামী আদর্শ বাস্তবায়ন করা জরুরি। মুসলমান হয়ে আল্লাহর উপর ঈমান এনেছি তাই সকলকে মানতে হবে, “সৃষ্টি যার আইন হবে তার”। আইনজীবীদেরকে ন্যায়ের পক্ষে আইনি লড়াই করতে হবে। শেরে বাংলা একে ফজলুল হকসহ অনেকেই ন্যায়ের পক্ষে লড়াই করেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ইসলামী আইনজীবী পরিষদের আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য অ্যাডভোকেট মোহাম্মদ আতিয়ার রহমানকে সভাপতি, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল বাসেতকে সিনিয়র সহ-সভাপতি, অ্যাডভোকেট মুহাম্মদ হারুন অর রশিদ, অ্যাডভোকেট মোহাম্মদ মশিউর রহমানকে সহ-সভাপতি, অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়াকে সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট মোহাম্মদ বায়জিদ হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন।

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ফ্যাসিস্ট আল্লাহকে বিশ্বাস করতো না। তারা বলতো মানুষের ভাগ্য ফেরাবে। অথচ তারা মানুষের ভাগ্য ফেরানোর সেই সুযোগ পায়নি। তিনি বলেন, ফ্যাসিস্ট যুগে যুগে আসে আবার চলে যায়। ৫ আগস্টের বিপ্লবের রচনা একদিনে হয়নি। দীর্ঘ সংগ্রাম সাধনা এবং ঝড়, ঝাপটা, গুলি, গুম, খুন দীর্ঘ দিন চলে আসার বাস্প বিষ্ফোরণ হয়েছে ৫ আগস্ট।

ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান শেখ এর সভাপতিত্বে ও অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়ার পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আপীল বিভাগের সিনিয়র আইনজীবী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, ময়মনসিংহ জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আহমেদ, কুমিল্লা বারের আইনজীবী অ্যাডভোকেট হারুনুর রশীদ, সুপ্রিম কোর্ট বার শাখার সভাপতি অ্যাডভোকেট আবদুল বাসেত। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মশিউর রহমান।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে