বিকাল ৪:৪০ ; বৃহস্পতিবার ; ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

৭ সৈন্য নিহত পাকিস্তানে আইইডি বিস্ফোরণে

Shongrami Bangla
১২:৩২ অপরাহ্ণ, মে ৭, ২০২৫

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণে দেশটির সেনাবাহিনীর অন্তত সাতজন সৈন্য নিহত হয়েছেন। এ হামলার জন্য ভারতীয় প্রক্সি গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মিকে দায়ী করা হয়েছে।

৬ মে) বেলুচিস্তানের কাচি জেলায় এ বিস্ফোরণ ঘটে।

পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম জিও টিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের কাচি জেলার মাচ এলাকায় সামরিক বাহিনীর গাড়ি লক্ষ্য আইইডি বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসী গোষ্ঠী। বিস্ফোরণে সেনাবাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন। নিহত সৈন্যদের পরিচয় প্রকাশ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। শহীদদের মধ্যে রয়েছেন করাচি, করক, ওরাকজাই, লাক্কি মারওয়াত, বাঘ ও কোহাটের বাসিন্দারা। ঘটনার পর এলাকাটি ঘিরে সন্ত্রাসীদের নির্মূলে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে।

পাকিস্তানের আইএসপিআর বলেছে, ‘জাতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের শান্তি ও অগ্রগতিতে বাধা সৃষ্টির অপচেষ্টা রুখে দেবে। শহীদদের এই ত্যাগ আমাদের সংকল্প আরও দৃঢ় করে। পাকিস্তানি মাটিতে পরিচালিত ভারত ও এর প্রক্সি গোষ্ঠীগুলোর ঘৃণ্য ষড়যন্ত্র পাকিস্তানের নিরাপত্তা বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা (এলইএ) এবং সাহসী জনগণ পরাজিত করবে। ’

আইএসপিআর জানিয়েছে, করাচির ৪২ বছর বয়সী সুবেদার উমর ফারুক, কারাকের ২৮ বছর বয়সী নায়েক আসিফ খান, ওরাকজাইয়ের ২৮ বছর বয়সী নায়েক মাশকুর আলী, লাক্কি মারওয়াতের ২৬ বছর বয়সী সিপাহি তারিক নওয়াজ, বাগের ২৮ বছর বয়সী সিপাহি ওয়াজিদ আহমেদ ফয়েজ, কারাকের ২২ বছর বয়সী সিপাহি মুহাম্মদ আসিম এবং কোহাটের ২৮ বছর বয়সী সিপাহি মুহাম্মদ কাশিফ খান শাহাদাত বরণ করেছেন।

রোববার বেলুচিস্তানের একটি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী একটি ভ্যানে হামলার দায় স্বীকার করার কয়েকদিন পর এই ঘটনা ঘটল।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে