সন্ধ্যা ৬:২৫ ; মঙ্গলবার ; ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

৩ নেতাকর্মী গ্রেফতার পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের

Shongrami Bangla
১১:৪৫ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২৫

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে রহড়া থানা পুলিশ। গ্রেফতাকৃতরা হলেন- মজনু গাজী, মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী ও মোহাম্মদ মেহেদী হাসান ওরফে মিলন। ৫ দিন আগে তাদের গ্রেফতার করা হয়। রোববার (১৮ মে) তাদের তিনজনকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়।

এদিকে, রোববার তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানোর সময় চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায়, তারা তিনজনই বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন ও সম্প্রতি রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের সক্রিয় কর্মী। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ আগস্ট তারা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন।

পরবর্তীসময়ে পুলিশের হাত থেকে গ্রেফতার এড়াতে রাজ্যটির ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীন রহড়া থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় আত্মগোপন করেন। যদিও শেষ রক্ষা হয়নি তাদের।

৫২ বছর বয়সী মজনুর বাড়ি খুলনার দৌলতপুর এলাকায়, ৪০ বছর বয়সী কমল শেখের বাড়ি খুলনার বেতকাশি এলাকায়। আর মেহেদী হাসানের বাড়ির ঠিকানা জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, তিন বাংলাদেশি নাগরিকের আত্মগোপন করে থাকার খবর পেয়েই অভিযানে নামে রহড়া থানা পুলিশ। গোয়েন্দাদের থেকে পাওয়া ওই তিন বাংলাদেশির ছবিসহ ওই তথ্য আসে পুলিশের কাছে। সেই তথ্য অনুযায়ী রহড়ার বিভিন্ন এলাকাসহ নিউটাউনে চালানো গোপন অভিযান থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

রহড়া থেকে প্রথমে গ্রেফতার করা হয় মজনু গাজী ও মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলীকে। তাদের উভয়কে জিজ্ঞাসাবাদ করার পর কলকাতার নিউ টাউন ঘুনি লস্কর পাড়া এলাকা থেকে মোহাম্মদ মেহেদী হাসান ওরফে মিলনকে গ্রেফতার করা হয়। তাদের সবার বিরুদ্ধেই ১৪ ফরেনারস আইনে মামলা করা হয়।

এদিন পুলিশের গাড়ির ভিতর থেকে স্থানীয় গণমাধ্যমের এক প্রশ্নের উত্তরে মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী বলেন, সরকার পতনের পর, আমি গত ৮ আগস্ট বাংলাদেশ থেকে ভারতে চলে আসি। আমি সেখানে ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলাম। দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকায় প্রাণের ভয়ে এখানে এসে বাড়ি ভাড়া নিয়ে থাকা শুরু করি।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে