রাত ১২:৫৩ ; রবিবার ; ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

খাস জমি দখল চলছে আমতলীতে

Shongrami Bangla
২:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৩

আমতলীতে চলছে খাস জমি দখল। যে যেখানে যেভাবে পারছে জমি দখল করছে। দখলকারীরা খাস জমিতে স্থায়ী স্থাপনা নির্মান করছে। পৌরসভার ৩ নং ওয়ার্ডের বটতলা বাসস্ট্যান্ড সলগ্ন উত্তর পাশে শতাধিক প্রভাবশালী অবৈধ ভাবে ঘর উত্তোলন করেছে। কৃষি ব্যাংক অফিসার মো. মজিবুর রহমানের দখল করা জমি আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার তিনবার উচ্ছেদ করেন। উচ্ছেদের কিছু দিন পরই মজিবর রহমান পুনরায় বেড়া দিয়ে আটকে দেন। বর্তমানে তিনি জমিটি বেড়া দিয়ে আটকে রেখেছেন। মজিবুর রহমান সরকারী আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখি খাস জমি দখল করে যাচ্ছেন। খোজ নিয়ে জানা গেেেছ ও স্থানীয়রা জানান, তিন নম্বর ওয়ার্ডের সাহালোম মিয়া মেয়ে জামাতা বরগুনা আয়কর বিভাগে কর্মরত ধনকুবের মো. আবু ইউছুফ মিয়ার অর্থায়নে খাস জমিতে বহুতল ভবন নির্মান করছেন। সেখানে উপজেলা ভুমি অফিস থেকে কাজ করতে নিষেধ করা হয়েছে । ভুমি অফিসের নিষেধকে অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছেন শাহ আলম মিয়া । এ ছাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের খোন্তাকাটা, বাইতুল আমান জামে মসজিদ এলাকায় সাবেক কাউন্সিলর শাহাআলম মিয়ার বাসা সংলগ্ন এলাকায় প্রতিনিয়ত চলছে খাস জমি দখল। স্থানীয়রা অভিযোগ করেন সরকারের কোটি কোটি টাকার জমি দখল করলেও প্রশাসনের তেমন কোন পদক্ষেপ নেই। অভিযোগ পেলে নামকেওয়াস্তে নিষেধ করা হয়। দু একদিন কাজ বন্ধ থাকে, তারপর আবার কাজ শুরু হয়ে যায়। দখল হয়ে যায় সরকারী জমি। এভাবে আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডে প্রতিনিয়ত খাস জমি দখল হয়ে যাচ্ছে।
আমতলী উপজেলা খাস জমি বন্দোবস্ত কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম মুঠোফোনে বলেন, সরকারী সম্পত্তি দখল মুক্ত করার জন্য প্রশাসনিক কাজ চলমান রয়েছে। আইনগত ভাবে সরকারী সম্পত্তি দখল মুক্ত করা হবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে