দুপুর ১২:১৫ ; মঙ্গলবার ; ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার

​বরিশাল বিসিকে উদ্যোক্তা মেলার উদ্বোধন মাসব্যাপী

Shongrami Bangla
৬:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২১

জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে বরিশালে মাসব্যাপী উদ্যোক্তা মেলা-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ নভেম্বর) বিকাল ৫ টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট জসীম উদ্দীন হায়দার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, চাকুরীর উপর নির্ভরশীল না হয়ে একজন উদ্যোক্তা হয়ে ওঠা সত্যিই প্রশংসার দাবিদার। বর্তমান সময়ে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে এই বাংলাদেশেও লাখো তরুণ-তরুনী এবং শিক্ষার্থী ভিন্ন ভিন্ন চিন্তাধারায় এক একজন সফল উদ্যোক্তা হয়ে উঠছে। যার ফলে সরকারি চাকরির উপর নির্ভরতা কমবে। একই সাথে দেশের অর্থনীতির চাকা আরো গতিশীল হবে। বরিশালে এই প্রথম বৃহৎ উদ্যোক্তা মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তাদের এগিয়ে আসায় তাদেরকে সর্বদা সহযোগিতা ও শুভ কামনা অব্যাহত থাকবে বলে বলেন তিনি।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, বরিশাল বিসিকের উপ-মহাব্যবস্থাপক মোঃ জালিস মাহমুদ, জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সুব্রত কুমার দাস, বিসিক মালিক সমিতির সহ-সভাপতি সাহাবুদ্দিন খান, সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম খান ও ফরচুন সু কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমানুর রহমান। এছাড়া বিসিক শিল্প নগরীর বিভিন্ন কলকারখানা মালিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ, মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহৎ এ মেলায় উদ্যোক্তাগণ তাদের নিজেদের হাতে বানানো ও বানিজ্যিক বিভিন্ন রঙ্গের বাহারী পোষাক, ছোট শিশুদের উলের কাপড়, পাটের তৈরী সামগ্রী, মেয়েদের রুপচর্চার নানা-সামগ্রী, বাসায় বানানো কিন্তু অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে বিক্রি হয় এমন নানা স্বাদের খাবারের সমাহার যার মাঝে রয়েছে নানা স্বাদের আচার ও দেশী-বিদেশী মেক-আপ সামগ্রী বিক্রয়ের স্টলসহ ৭৫টি স্টল স্থান পেয়েছে যা উদ্বোধনী দিনেই মানুষের পদচারণায় দিনব্যাপী মুখরিত ছিল। এছাড়া মেলায় আগত শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা রাখা হয়েছে। সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন উদ্যোক্তারা।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে