সকাল ১০:৫৬ ; মঙ্গলবার ; ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত

সমাপ্তি এসএসসি পরীক্ষার নুপস্থিতির হারে অস্বাভাবিকতা

Shongrami Bangla
৭:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২১

শেষ হয়েছে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। গতকাল মঙ্গলবার ব্যবসায় উদ্যোগ বিষয় দিয়ে সংক্ষিপ্ত পরিসরের এ পরীক্ষার সমাপ্তি ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের কঠোর পদক্ষেপের কারনে সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে হয়েছে। সার্বিক দিক বিবেচনায় পরীক্ষাজুড়ে কোন অসংগতি পরিলক্ষিত না হলেও পরীক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়টি ছিলো লক্ষনীয়। তিন বিভাগে (বিজ্ঞান,মানবিক ও ব্যবসায় শিক্ষা) মোট ৯ টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু অল্প সংখ্যক এই পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলো ৪ হাজার ৯৩৬ জন পরীক্ষার্থী। পরীক্ষার সংখ্যাগত বিচারে এই অনুপস্থিতির হার তুলনামূলক বেশী বলে মন্তব্য করেছেন শিক্ষা সংশ্লিষ্টরা। তবে বোর্ড কর্তৃপক্ষ বলছে অনুপস্থিতির সংখ্যা বিগত বছরগুলোর তুলনায় স্বাভাবিক।
বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট পরিসংখ্যানে দেখা গেছে বিভাগের ৬ জেলার মধ্যে বরিশাল জেলায় অনুপস্থিতির সংখ্যায় প্রথম অবস্থানে রয়েছে। এই জেলায় মোট অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ৬৪৩ জন। দ্বিতীয় অবস্থানে থাকা পটুয়াখালী জেলায় অনুপস্থিত ছিলো ৮৬৬ জন। এছাড়া ভোলায় ৮৩২, পিরোজপুরে ৬০২,বরগুনায় ৫৯২ এবং ঝালকাঠি জেলায় অনুপস্থিত ছিলো ৪০১ জন। এ বিষয়ে জানতে চাইতে চাইলে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন এ বছর স্বল্প পরিসরে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অনুপস্থিতির সংখ্যা সঠিক নিরুপন করা সম্ভব নয়। কারন হিসাবে তিনি বলেন দেখা গেছে যে পরীক্ষার্থী এক বিষয়ে অনুপস্থিত ছিলো, সে অন্য বিষয়গুলোতে উপস্থিত ছিলো। এছাড়া অনেক পরীক্ষার্থী আছে যারা শুধু এক বিষয়ে পরীক্ষা দিয়েছে। তাদেরকে অন্য পরীক্ষাগুলোতে অনুপস্থিত দেখানো হয়েছে। তাই আমরা অনুপস্থিতির এই সংখ্যাকে অস্বাভাবিক বলছি না। নিয়ম অনুযায়ী এবারও এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।এবছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে পরিক্ষার্থী ছিলো ১ লাখ ১৫ হাজার। গত ১৪ নভেম্বর পরীক্ষা শুরু হয়। অসৎ উপায় অবলম্বন করার দায়ে বোর্ডে মোট ৭ জন পরীক্ষার্থী ও ৩ জন পরীক্ষককে বহিস্কার করা হয়।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে