দুপুর ১২:৩১ ; মঙ্গলবার ; ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার

স্বামীকে হত্যা, স্ত্রীসহ আটক ৩ ঝালকাঠিতে

Shongrami Bangla
৩:৫৯ অপরাহ্ণ, জুন ২০, ২০২২

ঝালকাঠির নলছিটিতে নরসুন্দর পংকজ শীল (৩২) হত্যার ঘটনায় ৭ দিন পর স্ত্রী সোনালী শীলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ। রবিবার (১৯ জুন) রাতে উপজেলার বারইকরণ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তারা হত্যাকান্ডের কথা স্বীকার করেছে।

পুলিশ জানায়, গত ১২ জুন রাতে জগন্নাথপুর গ্রামের পোনাবালিয়া বাজারের পাশের খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় নরসুন্দর পঙ্কজ চন্দ্র শীলের (৩২) ভাসমান লাশ উদ্ধার করা হয় । এ ঘটনায় পরের দিন পঙ্কজের বাবা নরেন্দ্রনাথ শীল বাদী হয়ে অজ্ঞাত আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশের ধারণা তাকে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়া হয়।

এরই সূত্রধরে পুলিশ তদন্ত শুরু করে। রবিবার রাতে পুলিশ পঙ্কজ শীলের স্ত্রী সোনালীকে (৩২) বারইকরণ গ্রামে বাবার বাড়ি থেকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের কথা স্বীকার করে বলেন, আমার স্বামী সব সময় নেশা করতো এবং আমার ভাইয়ের বউ, আমার চাচী সবার দিকে কুনজর দিতো।এ নিয়ে আমার সাথে প্রায়ই তার সাথে ঝগড়া হতো, এমনকি আমাকে মারধরও করতো। প্রায় সময়ই তাদের বিভিন্ন ভাবে নেশা জাতীয় (সেক্স এর ঔষধ) টেবলেট খাওয়াইতো। এরপর নিরুপায় হয়ে আমি ও আমার দুই চাচাতো ভাই মিলে স্বামীকে গলায় গামছা পেচিয়ে হত্যা করি। পুলিশ তার স্বীকারক্তি অনুযায়ী তার দুই চাচাতো ভাই বিশ্বজিত চন্দ্র শীল (২২) ও শুভ শীলকে (২০) গ্রেপ্তার করা হয়। তারাও প্রাথমিকভাবে পুলিশের কাছে হত্যাকান্ডের ঘটনা স্বীকার করে।

নিহত পঙ্কজ চন্দ্র শীল ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে একটি সেলুনে কাজ করতেন। সে শহরের বাহের রোড এলাকার নরেন্দ্রনাথ শীলের ছেলে। তিনি বারইকরণ শ্বশুর বাড়িতেই বসবাস করতেন। মাদকাসক্ত হওয়ার কারণে স্ত্রীসহ শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না বলেও জানায় পুলিশ।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঃ আতাউর রহমান বলেন, মাত্র সাত দিনের মাথায় ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে। আটককৃতরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে