রাত ১০:২৯ ; শুক্রবার ; ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে

উৎসব করবে বরিশাল প্রশাসন ২৫ জুন স্মরণ রাখার মতে

Shongrami Bangla
৪:০৬ অপরাহ্ণ, জুন ২০, ২০২২

২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন দিনটিকে স্মরনীয় করে রাখতে নানান কর্মসূচি হাতে নিয়েছে বরিশাল জেলা প্রশাসন। ঐ দিন অনুষ্ঠান সরাসরি টিভি স্ক্রিনে দেখানো হবে বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও স্কুল কলেজের আঙ্গিনায়। সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমি থেকে বিশাল র‌্যালী বের করা হবে। থাকবে ২৫ ফুটের ডামি ব্রীজ ও জেলা উপজেলা পর্যায়ে থাকবে তিন দিনের নানান সাংস্কৃতিক আয়োজন। এছাড়াও স্থানীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র দেবে জেলা প্রশাসক। সোমবার বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এসব তথ্য জানালেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার আমিন উল আহসান ও সভাপতি জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এই প্রস্তুতি সভায় উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা ও নাগরিক সমাজের সাথে মতবিনিময় শেষে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক পৃথক পৃথক বক্তব্যে পদ্মা সেতুর উদ্বোধন দিন ২৫ জুন থেকে ২৭ জুন পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি, জেলা স্কুল, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর আনাচেকানাচে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন পালনের নির্দেশনা দেন।

জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার জানান, ২৫ জুন সকাল নয়টায় আমরা সকল শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহণে স্মরনীয় একটি র‌্যালি নিয়ে নগর প্রদক্ষিণ করবো। র‌্যালী শেষে যার যার অবস্থান থেকে টিভি স্ক্রিনে উদ্বোধন পর্ব দেখার পর সাংস্কৃতিক আয়োজনও রাখা হবে। দিনব্যাপী নানান কর্মসূচি থাকবে। ট্রাকে ট্রাকে বাউল সংগীত চলমান থাকবে।জেলা প্রশাসক আরো জানান, উদ্বোধনী দিন সন্ধ্যায়, লেজার শো ও আতসবাজিসহ সাংস্কৃতিক আয়োজন ২৭ জুন পর্যন্ত চলমান থাকবে। শিল্পকলা একাডেমিতে চিত্রাঙ্কন, রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন থাকবে।
আবহাওয়া ভালো থাকলে পথনাটক, পথসংগীতসহ ব্যতিক্রম সব আয়োজন নিয়ে সাজানো হবে পদ্মা সেতুর উদ্বোধন উৎসব ।এসময় বিভাগীয় কমিশনার আমিন উল আহসান সকল কর্মকর্তা ও কর্মচারীদের ২৫ জুন শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে বলেন, দক্ষিণাঞ্চলের রাজধানী বরিশাল, তাই বরিশালের আয়োজন ব্যতিক্রম ও স্মরণ রাখার মতো হতে হবে। এটাও ইতিহাসের অংশ হবে বলে আমার বিশ্বাস।

প্রস্তুতি সভায় উপস্থিত ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার প্রলয় চিশিম ও সদ্য পদোন্নতি প্রাপ্ত ডিআইজি এহসান উল্লাহ ২৫ জুন থেকে ২৭ জুন পর্যন্ত বরিশালের সার্বিক নিরাপত্তার বিষয় তুলে ধরে জানান, গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে। আমরা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম প্রস্তুতি গ্রহণ করেছি। ২৫ জুন থেকে ২৭ জুন বরিশালের সর্বত্র এ তৎপরতা অব্যাহত থাকবে। এরপর কিছুটা শিথিল হলেও নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে। সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ওয়াহেদুর রহমান, বিএম কলেজ অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা (নৌ কমান্ড) আবুল বাসারসহ বিভিন্ন জেলা উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, জাতীয়, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে