সকাল ৬:৪৪ ; মঙ্গলবার ; ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

দুই ইউপি চেয়ারম্যান হা – ডু – ডু খেলায় অংশ নিলেন

Shongrami Bangla
৬:১৮ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২২

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও দেশের জাতীয় খেলা হা-ডু-ডু এখন হারিয়ে যেতে বসেছে। একটা সময় ছিলো সেকালের অধিকাংশ যুবক দেশের বিভিন্ন প্রান্তে হা-ডু-ডু খেলে সময় পার করতো।

বর্ষার সিজনে গ্রামের পাড়ায় পাড়ায় জমে উঠতো হা-ডু-ডু খেলা। এখন এমন দৃশ্য আর চোখে পরে না। এ প্রজন্মের অনেকেই বাস্তবে হা-ডু-ডু খেলা দেখে নি। অথচ হা-ডু-ডু বাংলাদেশের জাতীয় খেলা।

নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্যবাহী খেলা তুলে ধরার চিন্তা থেকেই বাবুগঞ্জে বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক ও তার সহধর্মিণী ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রভাষক নুসরাত জাহান সিমু এই হা-ডু-ডু খেলার আয়োজন করেন।

আর সেই খেলায় খেলোয়ার হিসাবে অংশগ্রহণ করেন বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ও জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান। এতে হা-ডু-ডু খেলার আয়োজনে ভিন্নমাত্রা পায়।

বুধবার বিকালে পূর্ব বাহেরচ ঘোষকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে  হাজারো দর্শকদের উপস্থিতে টান টান উত্তেজনাপূর্ন খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় বিবাহীত একাদশ অবিবাহিত একাদশকে হারিয়ে বিজয়ী হন।

খেলায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ বড় ছোট সব বয়সী মানুষ উৎসবমুখর পরিবেশে জাতীয় খেলা হা-ডু-ডু উপভোগ করেন।

দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, আগামীতে হা-ডু-ডু খেলা টূর্নামেন্ট আকারে আয়োজন করা হবে। ঐতিহ্য ধরে রাখতে সরকারী ভাবে উপজেলা পর্যায় হা-ডু-ডু খেলার প্রতিযোগীতার আয়োজন করা উচিত বলে মনে করেন তিনি।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
খেলাধুলা, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে