; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  সাতলায় কাওসারকে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল   গণপিটুনিতে নিহত ২ রংপুরে চুরির অভিযোগে   হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার

দায়িত্ব গ্রহন করবেন নব নিযুক্ত পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম কাল

Shongrami Bangla
6:27 pm, July 13, 2022

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নব নিযুক্ত পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম আগামীকাল বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করবেন।

এলক্ষ্যে বুধবার তিনি বরিশালে এসে পৌছেছেন। ঢাকা থেকে সড়ক পথে তিনি বরিশালে পৌছালে তাঁকে  ফুল দিয়ে বরন করে নেন মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় জেলা পুলিশের পক্ষ থেকেও তাঁকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এরআগে গত ৩০ জুন বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. সাইফুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদে নিযুক্ত করা হয়।

তাই বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নব নিযুক্ত কমিশনার মো. সাইফুল ইসলাম তাঁর নিজ কর্মস্থলে যোগদান করতে গতকাল বুধবার সড়ক পথে বরিশালে আসেন।

বিকেল ৪টায় তিনি বরিশাল চাঁদমারি পুলিশ অফিসার ক্লাবে আসলে সেখানে সদ্য নিযুক্ত পুলিশ কমিশনারকে বরন করে নেন বরিশাল মেট্রোপলিটন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় তাঁর সাথে শুভেচ্ছা বিনিময় করেন, অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক, জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার মোক্তার হোসেন, উপ-পুলিশ কমিশনার আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভ‚ঞা সহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা’র অফিসার ইনচার্যসহ ঊর্ধ্বতন কর্মকতারা।

আজ বৃহস্পতিবার সকালে নগরীর আমতলার মোড় এলাকার বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানাগেছে।

এরআগে তিনি বরিশাল জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি একজন ন্যায়নিষ্ঠ, পেশাদার কর্মকর্তা হিসেবে বরিশাল বাসীর কাছে পরিচিত। আর সেই পরিচিত ন্যায়নিষ্ঠ পুলিশ কর্মকর্তা এবার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে বরিশাল বাসীর জন্য আর্শীবাদ হয়ে ফিরে এসেছেন। তিনি তার কর্মস্থলের কর্মকর্তা, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষের প্রিয় একটি মুখ। তার এই আগমন বরিশাল মেট্রোপলিটন পুলিশকে আরো শক্তিশালী ও সাধারন মানুষের ভরষা যোগাবে বলে বিশ্বাস সকলের।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে