; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

স্পীড ব্রেকার মহাসড়ক থেকে সরানো হচ্ছে ঝালকাঠি

Shongrami Bangla
11:05 am, August 31, 2022

বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়ক এবং বরিশাল-পটুয়াখালী মহাসড়ক ঝালকাঠির ওপর দিয়ে চলে গেছে । এ মহাসড়কের ৫৪ কিলোমিটারে অর্ধশতাধিক স্পিড ব্রেকার রয়েছে। ইচ্ছায়-অনিচ্ছায় এ স্পিড ব্রেকারগুলো টপকাতে হয় প্রতিটি যানবাহনকে। মহাসড়কের এই স্পিড ব্রেকারগুলো সরিয়ে নিচ্ছে সড়ক ও জনপদ বিভাগ। পদ্মাসেতু উদ্বোধনের পর আগামি ৪ সেপ্টেম্বর উদ্বোধন হতে যাচ্ছে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের কঁচা নদীর ওপর নির্মিত বেকুটিয়া সেতু। এ সেতুটির নামকরণ করা হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। নির্বিঘ্নে যান চলাচল করতে এসব ব্রেকারগুলো উঠিয়ে ফেলা হচ্ছে। স্পিড ব্রেকারের স্থানগুলোতে জেব্রা ক্রসিং দিয়ে পথিকের স্বাভাবিক চলাচলের ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছেন ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নাবিল হোসেন। ঝালকাঠি জেলায় কতগুলো স্পিড ব্রেকার রয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই কোনো দপ্তরেই। ঝালকাঠি জেলার প্রায় সব সড়ক ও মহাসড়কে অপরিকল্পিত আর অবৈধ স্পিড ব্রেকারের দখলে। জানা গেছে, বরিশালের সীমান্তবর্তী কালিজিরা ব্রিজের পশ্চিম পাড় থেকে ঝালকাঠি জেলার এরিয়া থেকে শুরু হয়ে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার সীমান্ত পর্যন্ত ৩৯ কিলোমিটার মহাসড়ক রয়েছে। আবার এ সড়কেরই রাজাপুর মেডিক্যাল মোড় থেকে বেকুটিয়া ব্রিজের পূর্বে কাউখালী উপজেলার সীমান্ত পর্যন্ত আট কিলোমিটার মহাসড়ক রয়েছে। অপরদিকে, জেলার নলছিটি উপজেলার খায়েরহাট ব্রিজ থেকে পটুয়াখালীগামী সাত কিলোমিটার সড়ক রয়েছে। জেলার মোট ৫৪ কিলোমিটার মহাসড়কে স্পিড ব্রেকার ছিলো অর্ধশতাধিক। যা গড়ে প্রতি কিলোমিটারে একটি করে স্পিড ব্রেকার দেওয়া হয়েছিলো। সূত্র মতে, সড়ক ও মহাসড়কে বিপুলসংখ্যক স্পিড ব্রেকার কিভাবে বসল তার কোনো তথ্য নেই খোদ সড়ক বিভাগের কাছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের চাপে এগুলো বসানো হয়েছিলো। সড়ক-মহাসড়কে স্পিড ব্রেকার দেওয়ার বিধান নেই। দিক নির্দেশক চিহ্ন এবং পথচারী পারাপারের জেব্রা ক্রসিংয়ের বাইরে এসব সড়কে থাকতে পারে শুধু র‌্যাম্বেল স্ট্রেট (আধা ইঞ্চি উঁচু বিট এক সঙ্গে ছয় থেকে আটটি)। অথচ বিপজ্জনক স্পিড বেকারগুলো বসিয়ে শুধু গাড়ির ক্ষতিই করা হচ্ছেনা, দুর্ঘটনার আশঙ্কাও বাড়িয়ে তোলা হচ্ছে কয়েকগুণ। সরেজমিনে দেখা গেছে, সড়কের পাশে ৫-৭টি দোকান থাকলেই তার দু’প্রান্তে বসিয়ে দেওয়া হয়েছিলো দুটি স্পিড ব্রেকার। কোথাও কোথাও প্রভাবশালী কারো বাড়িতে প্রবেশের শাখা সড়ক কিংবা বিত্তশালী শিল্প মালিকের কারখানার সামনেও তৈরি করে রাখা হয়েছে জোড়ায় জোড়ায় গতিরোধক। যেমনটা দেখা গেছে বরিশাল থেকে ঝালকাঠির পথে আমিরাবাদ, রায়াপুর, ষাটপাকিয়া, ভৈরবপাশা, প্রতাপ, ঢাপড়, সুতালড়ি, পেট্রোলপাম্প মোড় এলাকায়। অবস্থাটা এমন হয়েছে নিয়মনীতির তোয়াক্কা না করে যার যেখানে ইচ্ছে হয়েছে সেখানেই স্পিড ব্রেকার বসিয়েছে। ঝালকাঠি-রাজাপুর সড়কে নৈকাঠি বাজার সংলগ্ন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সামনে দুইটি স্পিড ব্রেকার বসানো হয়েছিল। যেখানে রাতে এক অটোরিকশা চালক উল্টে প্রাণহানির ঘটনা ঘটে। পরে ওই ঠিকাদার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মামলার ভয়ে পরেরদিনই স্পিড ব্রেকার তুলে নেয়। ঝালকাঠি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নাবিল হোসেন বলেন, সড়কে মসৃণ গতিতে যানবাহন চলাচল করবে এটাই মূলত সড়ক ও সেতু বিভাগের দায়িত্ব। সড়ক বিধিতে স্পিড ব্রেকার বলতে কিছু নেই। উন্নত দেশগুলোতেও একই নিয়ম বিদ্যমান। তারপরেও আমাদের দেশের বাস্তবতায় এটা পুরোপুরি পালন করা সম্ভব হয় না। কিছু স্পিড ব্রেকার আমাদের দিতে হয়েছে। কিন্তু যৌক্তিক প্রয়োজনীয়তার বাইরে চাপের মুখে বা আমাদের অজান্তে বেশিরভাগ স্পিড ব্রেকার বসানো হয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের পরে ৪ সেপ্টেম্বর বেকুটিয়া সেতুও উদ্বোধন হতে যাচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সড়কে মসৃণ চলাচলের জন্য স্পিড ব্রেকার উঠিয়ে নেওয়া হচ্ছে। সে স্থানগুলোতে জেব্রা ক্রসিং দিয়ে পথচারীদের স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, জাতীয়, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, রাজনীতি, লাইফস্টাইল, লাইভ ভিডিও, শিক্ষা, শিরোনাম, সম্পাদকীয়, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে