রাত ৮:৫১ ; শনিবার ; ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে

মারধর করে চাঁদা আদায়, গ্রেফতার ৪ বরিশালে পুলিশ সদস্যকে

Shongrami Bangla
৬:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে পুলিশ সদস্যকে কৌশলে ডেকে নিয়ে মারধর করে চাঁদা আদায়ের অভিযোগে দুই তরুণী ও বিএম কলেজের এক ছাত্রসহ ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়। পুলিশ ইতোমধ্যে ওই ছাত্রসহ মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। এজাহারভুক্ত আসামি বায়েজিদ আলম (২৮) ও রোহান (২০) সহ অজ্ঞাতনামা ২/৩ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। জেলহাজতে পাঠানো আসামিরা হলেন—বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সুমন ডাকুয়া (২৬), তার সহযোগী বরিশাল নগরের ২০ নম্বর ওয়ার্ডের হাজী জালাল আহম্মেদ লেনের বানাত মঞ্জিলের বাসিন্দা পারভেজ হাওলাদার (২২) এবং ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন দক্ষিণ সাতপুর এলাকার বাসিন্দা তানিয়া আক্তার (২১) ও তার বড় বোন রিমা আক্তার (২৫)। তাদের আটক করে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম সংগ্রামী বাংলাকে জানান, আসামিদের বিরুদ্ধে পুলিশ সদস্যকে আটকে রেখে মারধর ও চাঁদা আদায়ের অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় গ্রেফতার চারজনকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারদের রিমান্ড আবেদন করা হতে পারে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী মো. আনিসুর রহমান পটুয়াখালীর দুমিকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ রাজাখালী এলাকার বাসিন্দা ও ভোলা জেলা পুলিশের কনস্টেবল পদে কর্মরর্ত রয়েছেন।

গত ১০ সেপ্টেম্বর থেকে ১৫ দিনের ছুটিতে তিনি বাড়িতে আসেন। ফেসবুকের মাধ্যমে পরিচিত হওয়া তানিয়া আক্তার নামে এক তরুণী মোবাইল ফোনের মাধ্যমে বুধবার (১৪ সেপ্টেম্বর) বাদীকে বরিশাল নগরের বিএম কলেজের মসজিদ গেটের সামনে যেতে বলেন। মামলার বাদী সেখানে গেলে তানিয়া ও তার বোন রিমা আক্তার মসজিদ গেটের বিপরীত পাশের জালালাবাদ লেনের একটি বিল্ডিংয়ের নিচ তলার ফ্ল্যাটে নিয়ে যান।সেখানে মামলার বাকি আসামিরা আগে থেকেই উপস্থিত ছিলেন। আসামিরা বাদীকে আটকে রেখে মারধর করেন এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তারা বাদীর মানিব্যাগ থেকে তিন হাজার টাকা এবং এটিএম কার্ড থেকে দুই হাজার টাকা উত্তোলন করে নিয়ে যান। পরে আরও টাকা দাবি করলে বাদী তার ভাই হামিদুর রহমান সুজনকে ৫ হাজার টাকা দিতে বলেন। এ সময় আসামিরা বাদীর ভাইকে একটি দোকানের বিকাশ নম্বর দেন।

বিষয়টি নিয়ে বাদীর ভাইয়ের সন্দেহ হলে তিনি তাৎক্ষণিকভাবে আসামিদের দেওয়া বিকাশ নম্বরের কথা বলে বিএম কলেজের আরফা স্টোরের সামনে এসে অবস্থান নেন। এ সময় সুমনের সহযোগী ও মামলার দুই নম্বর আসামি পারভেজ বিকাশে পাঠানো টাকা তুলতে গেলে বাদীর ভাই ও ফুপা তাকে আটক করে থানা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ এসে পারভেজের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে সুমন ডাকুয়াসহ বাকি তিনজনকে আটক করতে সক্ষম হয় এবং পুলিশ সদস্য ও মামলার বাদী আনিসুর রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন আসামি পালিয়ে যেতে সক্ষম হন বলে বাদী এজাহারে উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে