বিকাল ৩:১৯ ; শুক্রবার ; ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার

আইজিপি মহোদয়ের সাথে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Shongrami Bangla
৩:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২২
০৪ অক্টোবর ২০২২ খ্রিঃ মঙ্গলবার সকাল ১০ টায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম-বার, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণের সাথে ভার্চুয়ালি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিএমপি কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয় বিএমপি’র সকল পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে উক্ত ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন।
সভার শুরুতেই সভাপতি মহোদয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারবর্গ, জাতীয় চার নেতা ও দেশের জন্য নিজের জীবন আত্মাহুতি দেওয়া সকল শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের আস্থার প্রতীক। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে আমরা সবসময়ই জনগণের পাশে আস্থার প্রতীক হয়ে আছি । ১৯৭১ এর ২৫ মার্চ কালরাতে রাজারবাগে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের বীর সদস্যরা সর্ব প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল। করোনাকালীন মহামারীতে বাংলাদেশ পুলিশের ভূমিকা দেশ ও দেশের বাহিরের সর্বমহলে প্রশংসিত। মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পুলিশ আজ একটি স্মার্ট, প্রযুক্তিনির্ভর ও আধুনিক পুলিশ বাহিনীতে পরিণত হয়েছে।
আইজিপি মহোদয় এ সময় পুলিশের সামগ্রিক কার্যক্রমের উপর দিক-নির্দেশনা প্রদান করে বলেন, তদন্তের গুণগত মানোন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রেখে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যেতে হবে। কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং কার্যক্রমকে জোরদার করতে হবে। থানা গুলোতে সেবার মান বৃদ্ধি করতে হবে।
সরকারি সকল সংস্থার সাথে একটি সুসমন্বয় রেখে জনগণের পুলিশ হয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে। অফিসার-ফোর্সের ওয়েলফেয়ার নিশ্চিত করতে হবে। সোসাল প্লাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অবস্যই নীতিমালা মেনে চলতে হবে। ভালো কাজের জন্য পুরস্কার এবং শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দু-একজন খারাপ সদস্যের জন্য পুরো বাহিনীকে কলঙ্কিত করা যাবেনা, এক্ষেত্রে আমাদের অবস্থান জিরো টলারেন্স।
উল্লেখ্য যে, এ সময় বিএমপি’র সকল শীর্ষ কর্মকর্তাগণ মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের সাথে উপস্থিত থেকে উক্ত সভায় অংশগ্রহণ করেন।
সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে