রাত ৯:৫৫ ; শনিবার ; ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে

ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা পিরোজপুরে

Shongrami Bangla
১০:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২২

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মামুন হাওলাদারকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাশের ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের স্তরভিটাবাড়িয়া আজহারিয়া দাখিল মাদ্রাসার কাছে এ ঘটনা ঘটে।

এ সময় হত্যাকারীরা মামুনের বাম পা বিচ্ছিন্ন করে নিয়ে কিছু দূরে একটি ব্রিজের নিচে ফেলে চলে যায়। এমনকি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর চেহারা বিকৃত করে দেয় দুর্বৃত্তরা। এ সময় নিহত ইউপি সদস্যের সাথে থাকা তার মোটরসাইকেল চালক সজলকেও পিটিয়ে আহত করা হয়।তবে এ ঘটনা কারা ঘটিয়েছে এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলযোগে নিজের বাড়ি থেকে ভাণ্ডরিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উপর দিয়ে কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন মামুন। তিনি উত্তর ভিটাবাড়ি আজহারিয়া দাখিল মাদ্রাসা অতিক্রম করে কিছুদূর দক্ষিণে পৌঁছানোর পর সন্ত্রাসীরা তাঁর গতিরোধ করে। এরপর তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাঁর মোটরসাইকেলের চালক সজলের ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে আসে।এ বিষয় জানতে পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমানকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি জানিয়েছেন, তদন্ত ছাড়া এ বিষয় কিছু বলা যাবে না।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে