রাত ৯:০৩ ; শনিবার ; ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে

জসীম উদ্দীন হায়দার শ্রেষ্ঠ জেলা প্রশাসক পদক পেলেন

Shongrami Bangla
৪:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অনন্য অবদান রাখায় শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।তিনি সরকারের আইসিটি ডিভিশনের বিচারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে উৎকর্ষ এবং নতুনত্ব অনয়নের স্বীকৃতিস্বরূপ এই পদকে ভূষিত হলেন। মঙ্গলবার ইনফো-সরকার ফেইস-৩ প্রকল্পের আওতায় রাজধানীর ঢাকার হোটেল সেরাটনে সমাপনী অনুষ্ঠানে তাঁর হাতে শ্রেষ্ঠ জেলা প্রশাসকের পদক তুলে দেন প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এমপি।তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন.এম জিয়াউল আলম-পিএএ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইনফো-সরকার প্রকল্পের পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। সমাপনী বক্তব্যে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রণজিৎ কুমার।অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ইনফো-সরকার ফেইস-৩ প্রকল্পের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আলোচনা করেন। পরে তারা বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা স্মারক তুলে দেন। জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বরিশালে যোগদানের পর থেকেই তথ্য ও প্রযুক্তি খাতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে আসছেন। তার তত্ত্বাবধায়নে জেলায় তথ্য প্রযুক্তি খাতে অগ্রগতি সাধিত হয়। এছাড়া জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার দায়িত্ব গ্রহনের পর মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কাজ করে প্রশংসিত ও সমাদৃত।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে