রাত ৯:৫৯ ; শনিবার ; ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে

১০ নারী পেলেন জয়িতা সম্মাননা বেগম রোকেয়া দিবসে বরিশালে

Shongrami Bangla
৪:৫১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২২

যথাযথ মর্যাদায় সারা দেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর নগরের সার্কিট হাউজে জয়ীতা সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোহেল মারুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন। এসময় পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মো: রফিকুল ইসলাম, শিক্ষা ও আইসিটি মনদীপ ঘরাই, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মনিরুজ্জামান ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খানম উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বেগম রোকেয়াই নারী সমাজের পথিকৃৎ। তিনি নারীদের জন্য দ্বীপশিখা জালিয়েছেন। সেই আলোয় আলোকিত আজকের নারীরা। নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার কর্ম ও আদর্শ সামনে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের বিভিন্ন অর্জনের জন্য প্রতি বছর ৯ ডিসেম্বর বেগম রোকেয়া পদক ও জয়ীতা সম্মাননা দেয়া হয়। বক্তারা আরও বলেন, নারীদের অগ্রযাত্রার পথ সুগম করার জন্য সরকার হাত বাড়িয়েছে। ২০৪১ সালের মধ্যে সকল স্তরে নারী পুরুষ সমানতালে কাজ করবে। প্রাবন্ধিক, ঔপনাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক হিসেবে পরিচিত বেগম রোকেয়ার পথ ধরেই আজকের নারীরা দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী, সফল জননী, সমাজ উন্নয়নে অসামান্য অবদানসহ ৫টি ক্যাটাগরিতে জেলা পর্যায়ে ৫জন ও সদর উপজেলা পর্যায়ে ৫জন মিলে ১০জন সফল নারীকে জয়ীতা সম্মাননা প্রদান করা হয়।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে