রাত ৯:৫৪ ; মঙ্গলবার ; ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

আন্তঃমন্ত্রণালয় কমিটি অপপ্রচার ঠেকাতে

Shongrami Bangla
৩:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩

সমন্বিত উপায়ে’ দেশে-বিদেশে সরকার বিরোধী অপপ্রচার’ মোকাবেলা এবং সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে স্বরাষ্ট্র ও আইনবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি সমন্বয় কমিটি গঠন করা হচ্ছে।রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, বানোয়াট ও ভুল তথ্যের বিরুদ্ধে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপনের কার্যকর উপায় খুঁজতে সমন্বয় কমিটির সদস্যরা নিয়মিত বৈঠক করবেন।এ দিকে বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূতদের ‘স্বতঃস্ফূর্তভাবে’ বাংলাদেশ বিরোধী সব প্রচারণার জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন।তিনি সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘(বাংলাদেশ বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে জবাব পেতে ঢাকার দিকে তাকিয়ে থাকবেন না। আপনারা দেশের (বাংলাদেশ) প্রতিনিধিত্ব করছেন, তাই স্বতঃস্ফূর্তভাবে জবাব দিন।’

কখনো কখনো বাংলাদেশের রাষ্ট্রদূতরা বাংলাদেশ বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে জবাব দিতে ঢাকার অনুমতি বা অনুমোদনের অপেক্ষায় থাকেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমার সব মিশন আমার মন্ত্রণালয়ের সম্প্রসারণ… আমাদের একটি টিম হিসাবে কাজ করতে হবে।’পররাষ্ট্রমন্ত্রী রবিবার সন্ধ্যায় বিদেশে বাংলাদেশ মিশনগুলোর প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে ভার্চ্যুয়ালি বক্তৃতাকালে ২০২৩ সালে সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার বিষয়সমূহ এবং পালনীয় নির্দেশনা তুলে ধরেন।এক প্রশ্নের জবাবে মোমেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকার ততটা চিন্তিত নয় উল্লেখ করে বলেন, নির্বাচন যথাসময়ে ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, যথাযথ সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা জনগণকে বিশ্বাস করি। সরকার একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠান করতে অঙ্গীকারবদ্ধ।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে