; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

এক ব্যক্তির কারাদণ্ড বাবুগঞ্জে পাখি শিকার করায়

Shongrami Bangla
4:04 am, January 3, 2023

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে পাখি শিকার করায় এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।এ সময় তার সাথে পাওয়া শতাধিক পাখি এবং অবৈধ এয়ারগানটি জব্দ করা হয়। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমার ভ্রাম্যমান আদালত সোমবার বিকেল ৩টার দিকে এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম হান্নান হাওলাদার (৩৯)। তিনি বরিশাল নগরীর কাউনিয়া জানু কি সিংহ রোডের জয়নাল হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. আরিফুর রহমান জানান, দুপুরের দিকে হান্নান হাওলাদার নামে ওই ব্যক্তি এয়ারগান দিয়ে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বাঁশগামী গ্রামে নির্বিচারে পাখি শিকার করছিলো।

স্থানীয় এলাকাবাসী তাকে জিজ্ঞাসাবাদ করলে কখনও সে নিজেকে পুলিশ আবার কখনও সাংবাদিক বলে পরিচয় দেয়। এতে সন্দেহ হলে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফামিতা জানান, অবৈধভাবে পাখি শিকার করায় বন্য প্রানী সংরক্ষণ আইনে অভিযুক্ত ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় শিকার করা শতাধিক পাখি এবং কাগজপত্র বিহীন এয়ারগানটি। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তকে বিশেষ ব্যবস্থায় কারাগারে প্রেরণ করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে