রাত ৮:৪১ ; শনিবার ; ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

বিপন্ন দক্ষিণের জনজীবন, তাপমাত্রার সাথে হিমেল হাওয়ায়

Shongrami Bangla
১১:৩৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৩

তাপমাত্রায় ভর করে উত্তর পশ্চিমের হিমেল হাওয়ায় সমগ্র দক্ষিণাঞ্চলের জনজীবন বিপন্ন। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা শৈত্য প্রবাহের কবলে। এ পরিস্থিতি আরো দুদিন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। হিমেল হাওয়ার সাথে কনকনে ঠান্ডায় ঘর থেকে বের হওয়াও কষ্টকর। শুক্রবার সকালে স্বাভাবিক ১১.৯ ডিগ্রী সেলসিয়াসের স্থলে বরিশালে তাপমাত্রার পারদ ৮.৪ ডিগ্রী সেলসিয়াসে নেমে যায়। আগের ৪৮ ঘন্টার ব্যবধানে তাপমাত্রার পারদ নেমেছে ৪ ডিগ্রী সেলসিয়াস। এর আগের শুক্রবারও বরিশালে তাপমাত্রা ১০.৮ ডিগ্রীতে নেমে গিয়েছিল। শীতের তীব্রতায় দক্ষিণাঞ্চল জুড়ে ঠান্ডাজনিত রোগের প্রকোপ সাম্প্রতিক বছরগুলোর সর্বাধিক পর্যায়ে। সরকারী-বেসরকারী হাসপাতালগুলোতে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। যাদের বেশীরভাগই শিশু ও বয়োবৃদ্ধ। সরকারী হাসপাতালগুলোতে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে সাড়ে ৩ হাজার রোগী ভর্তি হয়েছেন ইতোমধ্যে। এরমধ্যে বরিশালের শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে এক সপ্তাহে ৭ শিশুর মৃত্যু হয়েছে। ভোলাতেও ১ জন মারা গেছেন। প্রায় সব সরকারী হাসপাতালের শিশু বিভবাগই রোগীতে ঠাশা। গত দুই মাসে ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে আগত রোগীর সংখ্যাও ১০ হাজারের উপরে।এদিকে পূর্ববর্তী ৪৮ ঘন্টার চেয়ে শুক্রবার সকালে বরিশালে তাপমাত্রার পারদ প্রায় ৬ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেয়েছে। গত সপ্তাহখানেক ধরেই তাপমাত্রার পারদ নিচে নামার সাথে উত্তরÑপশ্চিমের হীমেল হাওয়া নিয়ে শীতের কামড়ে সমগ্র দক্ষিণাঞ্চলের ছিন্নমূল ও অসহায় মানুষের জীবন অনেকটাই দুর্বিসহ। সাথে মাঝারী থেকে তীব্র কুয়াশা এবং উত্তর-পশ্চিমের হিমেল হাওয়ায় জনজীবন আরো বিপন্ন। মেঘনা অবহিকা সহ সমগ্র দক্ষিণাঞ্চলের নৌপথ ও দিগন্ত বিস্তৃত ফসলি জমি প্রতিদিন মধ্যরাত থেকে অনেক বেলা অবধি মাঝারী থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে। ফলে শীতকালীন সবজী সহ মাঠে থাকা উঠতি আমন ধানের ক্ষতি বাড়ছে। কিছু এলাকায় বোরো বীজতলাও ইতোমধ্যে ‘কোল্ড ইনজুরি’র কবলে। চলতি রবি মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলের ১১ জেলায় প্রায় সাড়ে ১৭ লাখ টন চাল পাবার লক্ষ্যে ৩.৭০ লাখ হেক্টরে বোরো ধানের আবাদ হবার কথা। ইতোমধ্যে ১ লাখ হেক্টরে আবাদ সম্পন্ন হয়েছে। এ লক্ষ্যে প্রায় ২০ হাজার হেক্টরে বীজতলা তৈরী হলেও অনেক এলাকাতেই তা কোল্ড ইনজুরির সম্মুখিন।আবাহাওয়া বিভাগ থেকে আংশিক মেঘলা অকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথা জানিয়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারী থেকে ঘন কুয়াশার পূর্বাভাস দেয়া হয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিন বঙ্গোপসাগরে অবস্থানের কথা জানিয়ে তার বর্ধিতঅংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানান হয়েছে। রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার কথা জানিয়ে শনিবারের পরবর্তি ৪৮ ঘন্টায় তা কিছুটা বৃদ্ধির সম্ভবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে