রাত ১০:৪০ ; শুক্রবার ; ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে

২ কোটি ৬৮ লাখ টাকার পে অর্ডার ভূয়া খাদ্য বিভাগে দেয়া বরিশালে মামলা

Shongrami Bangla
১১:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৩

বরিশাল জেলা খাদ্য গুদামে জামানত হিসেবে দেয়া ২ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ৫০৪ টাকার ১১ টি পে অর্ডার ভুয়া প্রমানিত হয়েছে। এ টাকার বিপরীতে জমা হয়েছে ৭ হাজার এক শ টাকা। এ কথা জানাজানি হবার পর গত রোববার মধ্যরাতে বরিশাল কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে জেলা খাদ্য বিভাগ।
বরিশাল জেলা খাদ্য বিভাগের কারিগরি খাদ্য পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে গৌরনদীর এগ্রো লিমিটেডের মালিক মোঃ ফরহাদ হোসেন ও আগ্রনী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ আলী রেজাকে। পুলিশ ও খাদ্য বিভাগ সুত্রে জানা গেছে, ফরহাদ হোসেন ও আলী রেজা পারস্পরিক যোগসাজসে জেলা খাদ্য বিভাগের অনুকুলে ২০১৮ সালের ১২ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১৫ জুন পর্যন্ত মোট ২ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ৫০৪ টাকার ১১ টি ভুয়া পে অর্ডার দাখিল করে। দাখিলকৃত পে অর্ডারের মোট মূল্য মাত্র ৭ হাজার এক শ টাকা। এতে করে আত্মসাত করা হয়েছে ২ কোটি ৬৮ লাখ ২৯ হাজার টাকা।জেলা খাদ্য বিভাগের কারিগরি খাদ্য পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন জানান ১০০ টাকার একটি পে অর্ডারকে দেখানো হয়েছে এক কোটি ৯ লাখ ৩৯ হাজার ৫০৪ টাকার পে অর্ডার। ১০০ টাকার অপর ৮টি পে অর্ডারেও বসানো হয়েছে এক কোটি ৪৯ লাখ ৬২ হাজার ৬০০ টাকা। এছাড়া ২০০ টাকার একটি পে অর্ডারে বসানো হয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা এবং ৬ হাজার টাকার একটি পে অর্ডারে বসানো হয়েছে ৬ লাখ টাকা। ভুয়া এসব পে অর্ডারগুলোর মধ্যে ৬টি করা হয়েছে অগ্রনী ব্যাংক সোনারগাও শাখা নারায়নগঞ্জ থেকে, ৪ টি করা হয়েছে অগ্রনী ব্যাংক পয়শারহাট শাখা এবং একটি করা হয়েছে অগ্রনী ব্যাংক বাটাজোড় শাখা থেকে। এ ঘটনাটি জানাজানি হলে গতরাতে বরিশাল মডেল কোতয়ালী থানায় দুজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। খাদ্য বিভাগ ইতিমধ্যেই উক্ত মিলারের ৩টি মিল কালো তালিকাভুক্ত করেছে। এদের সাথে সম্পাদিত সব চুক্তিও বাতিল করা হয়েছে। বরিশালের পুলিশ কমিশনার মো: সাইফুল ইসলাম বলেছেন, দীর্ঘ দিনেও এতো বড় অংকের জালিয়াতির ঘটনা জানাজানি না হওয়াটাও রহস্যজনক। এর সাথে অন্য আরো কারা জড়িত থাকতে পারে তাও অনুসন্ধানে কাজ করা হচ্ছে।
এদিকে মামলার আসামিরা ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছে। এদের ধরতে পুলিশের বিশেষ টিম নামানো হয়েছে।
তবে নির্ভরযোগ্য সুত্র বলেছে, বরিশাল খাদ্য অফিসের একাধিক লোক এই জালিয়াতির কথা জেনেও চুপ থেকে ছিল। এরাও এই অপরাধের সাথে জড়িত।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে