দুপুর ২:৫৬ ; শুক্রবার ; ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার

ঘণ্টাব্যাপী সড়ক অব‌রোধ বরিশালে ববিছাত্রকে মারধর

Shongrami Bangla
১২:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৩

পাঁচ টাকা ভাড়া নি‌য়ে দ্ব‌ন্দ্বে ব্যাটারিচালিত অটোরিকশা চাল‌কের সঙ্গে ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয়ের (ববি) এক ছাত্রের মারামা‌রি হয়েছে। এরপর ঘটনায় স্থানীয়রা জ‌ড়ি‌য়ে ববিছাত্রকে মারধর করার প্রতিবা‌দে নগরীর বাংলাবাজার সড়ক অব‌রোধ ক‌রেন বিশ্ব‌বিদ্যাল‌য়ের ছাত্ররা। সোমবার রাত সা‌ড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নগরীর বাংলাবাজার সড়ক অব‌রোধ করা হয়। এতে ওই সড়কের দুই প্রান্তে তীব্র যানজট সৃষ্টি হয়। ববির শিক্ষক ও পু‌লি‌শপ্রশাসনের আশ্বা‌সে এক ঘণ্টা পর সড়ক থে‌কে স‌রে যান ছাত্ররা।বরিশাল বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব্যাচের ক‌ম্পিউটার সা‌য়েন্স অ্যান্ড ই‌ঞ্জি‌নিয়া‌রিং বিভা‌গের ছাত্র মোহাম্মদ রাহাত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গাড়িতে এসে আমি নগরীর আমতলার মোড়ে নেমে ব্যাটারিচালিত হলুদ অটোরিকশায় করে বাংলাবাজার মসজিদের মোড়ে নামি। চালককে ৫ টাকা ভাড়া দিলে তিনি ১০ টাকা দাবি করেন। তর্কাতর্কির একপর্যায়ে তিনি আমাকে গালি দেন। আমি তাকে থাপ্পড় দেই। তিনিও আমার কলার ধরেন। এসময় বাংলাবাজার এলাকার আরিফ নামে এক ছেলে কিছু না বুঝেশুনেই আমাকে মারধর শুরু করেন। প্রথম দফায় আমাকে মারধরের পর আরিফ ১৫ থেকে ১৬ জনের একটি দল নিয়ে আসেন আবারও মারতে। তখন বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং আমরা হামলাকারী আরিফ ও তার সহযোগীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করি। শিক্ষার্থী সৈয়দ রা‌ফি বলেন, ‘রাহতের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আমরা সড়কে অবস্থান করেছি। আমরা চাই হামলাকারী সবাইকে পুলিশ গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর ড. মাহফুজ আলম বলেন, ‘মারধরের শিকার ছাত্রকে আমরা থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। বর্তমানে হামলাকারী যুবককে শনাক্তের চেষ্টা চলছে। শিক্ষার্থীদের বুঝিয়ে আমরা সড়ক থেকে স‌রি‌য়ে দি‌য়ে‌ছি।ব‌রিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছিলেন। সংবাদ পেয়ে আমরা এসে তাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছি যে হামলাকারীকে আইনের আওতায় আনা হবে। শিক্ষার্থীরা সড়ক থেকে উঠে গেছেন। বাংলাবাজার এলাকার যান চলাচল এখন স্বাভাবিক র‌য়ে‌ছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে