রাত ১১:৫৩ ; শুক্রবার ; ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে   গৌরনদী উপজেলার টরকী বন্দরে নকল অবৈধ সিগারেট ও বিড়ি জব্দ

জেলা মহিলা ফোরামের সম্মেলন অনুষ্ঠিত বরিশালে

Shongrami Bangla
৬:২৩ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৩

বিশ্ব নারী দিবস উপলক্ষে ও নারী নির্যাতন বন্ধ,সমকাজে সমমজুরি ও বরিশালে পাবলিক টয়লেট -ডে কেয়ার সেন্টার চালুসহ ৬ দফা দাবিতে বরিশালে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের প্রথম সম্মেলন অনুষ্ঠিত  হয়েছে। শনিবার বিকাল ৪টায় নগরীর অশ্বিনী কুমার হলচত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাফিয়া বেগমের সভাপতিত্বে ও লামিয়া সাইমুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী শম্পা বসু, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা শাখার সদস্য শানু বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সদস্য আনন্দ মৃত্তিকা নাজ প্রমুখ। বক্তারা বলেন, ১৮৫৭ সালে নিউ ইয়র্কের সুঁই কারখানার শ্রমিকরা মজুরিবৈষম্য,অমানবিক কর্মঘন্টা ও কর্মপরিবেশের বিরুদ্ধে যে লড়াইএর সূচনা করেছিল সেই লড়াই নারী দিবসের ইতিহাস রচনা করেছে কিন্তু আজ ও সেই বৈষম্য রয়ে গেছে। নারীরা আজ ও সমমজুরি পায়না, সম্পত্তিতে সমান অধিকার পায়না, নিরাপত্তা ও মর্যাদা পায়না। মহিলা ফোরাম নারীদের সমমজুরি ও সম্পত্তিতে সমঅধিকারের জন্য ও নারী নির্যাতনের বিরুদ্ধে বরিশালসহ সারাদেশে লড়াই করে চলেছে। বরিশালে নারীদের জন্য স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট না থাকাটা অত্যন্ত ন্যাক্কারজনক বলে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। অপরিকল্পিত উন্নয়নের ছড়াছড়ি থাকলেও নথুল্লাবাদ,রূপাতলির মত জায়গায় পাবলিক টয়লেটের মত প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করা হচ্ছেনা। বক্তারা অবিলম্বে নগরীতে স্বাস্থ্যসম্মত আধুনিক পাবলিক টয়লেট, কর্মজীবী নারীদের জন্য হোস্টেল, ডে-কেয়ার সেন্টার নির্মাণের দাবি জানান। একইসাথে বক্তারা বরিশালে মনোরমা বসু মাসিমা,সুফিয়া কামালের মত মহীয়সী নারীদের স্মরণে পাঠাগার-মিউজিয়াম নির্মাণের দাবি জানান। এর আগে একটি র‍্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলচত্বরে এসে শেষ হয়। পরে দ্বিতীয় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখা কমিটির পরিচিত অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে