রাত ৯:২৯ ; শনিবার ; ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে

চাঁদা নিলেই মামলা যত্রতত্র গাড়ি থামিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Shongrami Bangla
২:২৮ অপরাহ্ণ, মে ২০, ২০২৩

রাস্তাঘাটে যত্রতত্র গাড়ি থামিয়ে চাঁদা নিলেই তাদের নামে নিয়মিত মামলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বুধবার (১৭ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির ১১১ দফা সুপারিশমালা বাস্তবায়নের জন্য গঠিত টাস্কফোর্সের সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোটরসাইকেল যারা চালাচ্ছেন, তারা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গাড়ি, বাস এবং ট্রাকের থেকে মোটরসাইকেলে দুর্ঘটনা বেশি ঘটছে। তাই মোটরসাইকেল চালক এবং আরোহী দুইজনেই যেন হেলমেট পরেন, সেটা সুনিশ্চিত করা এবং সেই হেলমেটগুলো বিআরটিএ কর্তৃক যথাযথ এবং নির্ধারিত মানের হয়। তিনি বলেন, দেশে হেলমেট তৈরি করা হোক কিংবা বিদেশ থেকে আমদানি করা হোক না কেন, তা যেন বিএসটিআই কর্তৃক পরীক্ষা-নিরীক্ষা করে বাজারজাত করা হয়। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কোনো হেলমেট বিক্রি করা যাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী এসময় জানান, বাস টার্মিনাল ব্যতীত কোনো স্থান থেকে সার্ভিস চার্জ বা চাঁদা আদায় করা যাবে না। সিটি করপোরেশন কর্তৃক নির্ধারিত টার্মিনাল ব্যতীত অন্য কোনো চার্জ বা ফি আদায় করা যাবে না। সিটি করপোরেশনের বাইরে পৌরসভা কিংবা ডিসি যেখানে নির্ধারণ করে দেবেন, সেখানেই কেবল সার্ভিস চার্জ গ্রহণ করা যাবে। রাস্তাঘাটে গাড়ি থামিয়ে চাঁদা নিলেই, তাদের নামে নিয়মিত মামলা করা হবে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কেউ গাড়ি চালাতে পারবে না। ড্রাইভিং ট্রেনিং স্কুল তৈরি করতে হলে বিআরটিএর অনুমোদন নিতে হবে। এখন যে ড্রাইভি ট্রেনিং ইনস্টিটিউটগুলো রয়েছে, সেগুলো বিআরটিএ পরীক্ষা-নিরীক্ষা করে অনুমোদন দিলেই সেগুলো চলতে পারবে।

এ বিষয়ে মন্ত্রী আরও বলেন, ড্রাইভারদের ডোপ টেস্টের ফি ৯০০ টাকা নাকি কিছুটা বেশি হয়ে গেছে। এটা কমানোর সুপারিশ ছিল। এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে, তারাই এটা বিবেচনা করবে। এছাড়া গাড়ি চালক, কন্ডাকটার, সুপারভাইজার এবং হেলপারদের নিয়োগপত্র দেওয়ার আইনটি পাশের অপেক্ষায় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়োগপত্র দেওয়ার বিষয়ে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনকে স্বল্পতম সময়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে