সকাল ১০:৩৫ ; বৃহস্পতিবার ; ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক চাঞ্চল্যকর রোড ডাকাতির রহস্য উদঘাটিত গ্রেফতার ০৩

Shongrami Bangla
৬:০৬ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২৩
আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক চাঞ্চল্যকর রোড ডাকাতির রহস্য উদঘাটিত এবং ডাকাতি কাজে ব্যবহৃত মালামাল ও নগদ টাকা উদ্ধার || গ্রেফতার ০৩ (তিন) জন
আলমডাঙ্গা থানাধীন রোয়াকুলি মাদ্রাসার সন্নিকটে পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাতদল গত ০৮.০৬.২০২৩ তারিখ রাত অনুমানিক ০৩.৩০ ঘটিকা হতে ০৩.৪৫ ঘটিকার মধ্যে নদীয়া ডিলাক্স, গাড়ি নং- ঢাকা মেট্রো-ব-১১-০০১৯ এবং পূর্বাশা পরিবহন, গাড়ি নং- ঢাকা মেট্রো-ব-১৫-৬০৭৮ হতে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মামলার বাদীসহ অন্যান্য যাত্রীদের নিকট থেকে সর্বমোট অনুমান ৮,৬৯,০০০/- (আট লক্ষ উনসত্তর হাজার) টাকা লুন্ঠন করে নেয়। এ সংক্রান্তে আলমডাঙ্গা থানায় অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু হয়।
চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা জনাব আনিসুজ্জামানের তত্ত্বাবধানে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ একরামুল হোসাইন, এসআই (নিঃ) শেখ হাদীউজ্জামান, এএসআই (নিঃ) মোঃ মোস্তফা কামাল, এএসআই (নিঃ) মোঃ রাসেল তালুকদার সঙ্গীয় ফোর্সসহ আসামী গ্রেফতার, মামলার মূলরহস্য উদঘাটন ও লুন্ঠিত মালামাল উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। আভিযানিক দল ঘটনাস্থল সহ পাশ্ববর্তী বিভিন্ন জায়গায় সোর্স নিয়োগ করতঃ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যদের তালিকা প্রস্তুত করে এবং ডিজিটাল সাক্ষ্য সংগ্রহপূর্বক পর্যালোচনা করে।
ঘটনার সাথে জড়িত ডাকাতদের গ্রেফতারে অভিযান পরিচালনাকালে ইং ১০-০৬-২০২৩ তারিখ দিবাগত রাত আনুমানিক ০৩:০০ ঘটিকার সময় আসামী মোঃ রনি (২০)-কে তার বসতবাড়ি হতে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই করে আলমডাঙ্গা থানাধীন বেলগাছী বোটপাড়া হতে আসামী মোঃ সোহেল (২২) এবং আসামী মোঃ সজিব হেসেন @ ফজা (২৩) দ্বয়কে একই তারিখ রাত আনুমানিক ০৩:৫৫ ঘটিকার সময় গ্রেফতার করা হয়।
ধৃত আসামী মো: রনি, মো: সোহেল এবং সজিব হেসেন @ ফজাদের দেখানো মতে রোড ডাকাতির ঘটনায় ব্যবহৃত ০২ টি ধারালো হাসুয়া, ০১ টি ধারালো দা, ০১ টি স্বয়ংক্রিয় Chain Saw (করাত) এবং রোড ডাকাতির নগদ ২৫,৩৪২/= (পঁচিশ হাজার তিনশ বিয়াল্লিশ) টাকা উদ্ধার করা হয়। অন্যান্য আসামিদের চিহ্নিত করে আটক করা এবং লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে