; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

২ জেলেকে কারাদণ্ড মা ইলিশ শিকারের দায়ে

Shongrami Bangla
4:38 am, October 14, 2023

বরিশালের মুলাদী উপজেলায় মা ইলিশ শিকারের প্রথম দিনে দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলায় তাদের কারাদণ্ড দেওয়া হয়। মুলাদী উপজেলার নাজিরপুর নৌ-পুলিশ ষ্টেশনের পরিদর্শক প্রদীপ কুমার মিত্র এ তথ্য নিশ্চিত করেছেন। মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজামউদ্দিন এ কারাদণ্ডের আদেশ দিয়েছেন বলে জানান তিনি।

নিষেধাজ্ঞার শুরুর দিনে এটিই প্রথম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস।

সাজাপ্রাপ্ত দুই জেলে হলেন- বরিশালের বানারীপাড়া উপজেলার মলুহার এলাকার আব্দুল মজিদ বেপারীর ছেলে মো. ছালাম (৫৫) ও একই এলাকার লালমিয়া হাওলাদারের ছেলে কালাম হাওলাদার (৫০)।

পরিদর্শক প্রদীপ জানান, দুপুরে মুলাদীর আড়িয়াল খাঁ নদীতে উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় নদী থেকে দুই জেলেকে হাতে-নাতে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. নিজামউদ্দিন দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন।

মুলাদী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুস সালেহীন জানান, আড়িয়াল খা নদীর রামারপোল এলাকায় নদীতে জাল ফেলে ডিঙ্গি নৌকা নিয়ে অবস্থান করছিল ওই দুই জেলে। এ সময় অভিযান পরিচালনা করে প্রায় এক হাজার মিটার কারেন্ট জালসহ দুইজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, নিষেধাজ্ঞার পরে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের দায়ে ভ্রাম্যমাণ আদালত এক বছর করে কারাদণ্ড দিয়েছেন। এছাড়া জালগুলো জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, বরিশাল জেলায় প্রথম দুইজনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে